English / বাংলা
Editorial News 24

২০২২ বিশ্বকাপে প্রথম আফ্রিকান দল হিসেবে সেমিফাইনালে উঠে ইতিহাস গড়া মরক্কো এবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে

হেক্সা মিশনের শুরুতে ব্রাজিলের সামনে মরক্কো চ্যালেঞ্জ

দীর্ঘ ২৪ বছরের বিশ্বকাপ শিরোপা খরা কাটানোর লক্ষ্য নিয়ে এবার বিশ্বকাপে মাঠে নামছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে ষষ্ঠ বিশ্বকাপ জয়ের (হেক্সা) মিশন শুরু করতে যাচ্ছে সেলেসাওরা। তবে প্রথম ম্যাচেই তাদের সামনে কঠিন প্রতিপক্ষ মরক্কো।

২০২৫ সালের মে মাসে ব্রাজিল ফুটবল ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়। দেশটির জাতীয় দলের প্রথম বিদেশি কোচ হিসেবে দায়িত্ব নেন ইতালিয়ান কিংবদন্তি কার্লো আনচেলত্তি। ক্লাব ফুটবলে অসংখ্য সাফল্যের পর এবার আন্তর্জাতিক অঙ্গনে নিজের সামর্থ্যের প্রমাণ দিতে চান তিনি।

বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে সফল দল ব্রাজিল। ১৯৩০ সালের প্রথম আসর থেকে শুরু করে প্রতিটি বিশ্বকাপে অংশ নেওয়া একমাত্র দল তারা। পাঁচবার শিরোপা জয়ের পাশাপাশি সবচেয়ে বেশি ম্যাচ খেলা ও জয়ের রেকর্ডও তাদের দখলে। তবে ২০০২ সালের পর আর বিশ্বকাপ ট্রফি ছুঁতে পারেনি দক্ষিণ আমেরিকার দলটি।

এবারের বাছাইপর্বে খুব একটা স্বস্তিতে ছিল না ব্রাজিল। ১৮ ম্যাচে ৮ জয়, ৪ ড্র ও ৬ হারে কনমেবল অঞ্চলে পঞ্চম স্থান নিয়ে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে তারা। তবে আনচেলত্তির অধীনে সাম্প্রতিক সময়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে দলটি। শেষ তিন ম্যাচে ক্রোয়েশিয়া, পানামা ও মিসরের বিপক্ষে জয় তুলে নিয়ে মোট ১১ গোল করেছে ব্রাজিল।

ফিফা র‌্যাঙ্কিংয়ে বর্তমানে ষষ্ঠ স্থানে থাকা ব্রাজিলের প্রতিপক্ষ মরক্কো রয়েছে সপ্তম স্থানে। আফ্রিকান দলগুলোর বিপক্ষে ঐতিহাসিকভাবে ব্রাজিলের রেকর্ড দারুণ। বিশ্বকাপে আফ্রিকার দলের বিপক্ষে আট ম্যাচের সাতটিতেই জয় পেয়েছে তারা।

অন্যদিকে, ২০২২ বিশ্বকাপে প্রথম আফ্রিকান দল হিসেবে সেমিফাইনালে উঠে ইতিহাস গড়া মরক্কো এবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। টুর্নামেন্টের অন্যতম ‘ডার্ক হর্স’ হিসেবে বিবেচিত হচ্ছে অ্যাটলাস লায়ন্সরা।

গত কয়েক বছরে দুর্দান্ত ধারাবাহিকতা দেখিয়েছে মরক্কো। ২০২৩ সালের শুরু থেকে ৪৫ ম্যাচে ৩৩ জয়, ১০ ড্র ও মাত্র ২ হার তাদের শক্তিমত্তার প্রমাণ। বর্তমানে তারা নেদারল্যান্ডস, বেলজিয়াম ও জার্মানির মতো দলগুলোর চেয়েও ওপরে অবস্থান করছে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে।

যদিও বিশ্বকাপের মাত্র কয়েক মাস আগে কোচ ওয়ালিদ রেগরাগুই পদত্যাগ করেন, তবুও নতুন কোচ মোহাম্মদ উয়াভির অধীনে অপরাজিত রয়েছে দলটি। তার তত্ত্বাবধানে পাঁচ ম্যাচে তিন জয় ও দুই ড্র পেয়েছে মরক্কো।

দুই দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে এগিয়ে ব্রাজিল। তবে ২০২৩ সালের প্রীতি ম্যাচে ২-১ গোলে ব্রাজিলকে হারানোর স্মৃতি মরক্কোকে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে।সব মিলিয়ে হেক্সা জয়ের স্বপ্ন নিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে যাওয়া ব্রাজিলের জন্য প্রথম ম্যাচেই অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। আর মরক্কো চাইবে নিজেদের সাম্প্রতিক উত্থানের ধারাবাহিকতা ধরে রেখে আরেকটি চমক উপহার দিতে।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

হেক্সা মিশনের শুরুতে ব্রাজিলের সামনে মরক্কো চ্যালেঞ্জ

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0