English / বাংলা
Editorial News 24

ছাত্রদল নেতারা এসব অভিযোগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান

ছাত্রশিবিরের বিরুদ্ধে শাহবাগে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ছাত্রশিবিরের বিরুদ্ধে গুম ও অপহরণের নাটক সাজানো, ধর্ষণ এবং নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধের অভিযোগ তুলে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।শনিবার রাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগ মোড় পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। রাত ৯টার দিকে শুরু হওয়া এ কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নিয়ে বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা দাবি করেন, গুম ও অপহরণের নাটক সাজিয়ে প্রকৃত ভুক্তভোগীদের অবমাননা করা হচ্ছে। পাশাপাশি অনলাইনে সংঘবদ্ধভাবে সরকারবিরোধী মিথ্যা প্রচারণা চালানো এবং ধর্ষণ ও নারী নির্যাতনের মতো অপরাধে জড়িতদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।ছাত্রদল নেতারা এসব অভিযোগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

ছাত্রশিবিরের বিরুদ্ধে শাহবাগে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

featured Image

ছাত্রশিবিরের বিরুদ্ধে গুম ও অপহরণের নাটক সাজানো, ধর্ষণ এবং নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধের অভিযোগ তুলে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।শনিবার রাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগ মোড় পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। রাত ৯টার দিকে শুরু হওয়া এ কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নিয়ে বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা দাবি করেন, গুম ও অপহরণের নাটক সাজিয়ে প্রকৃত ভুক্তভোগীদের অবমাননা করা হচ্ছে। পাশাপাশি অনলাইনে সংঘবদ্ধভাবে সরকারবিরোধী মিথ্যা প্রচারণা চালানো এবং ধর্ষণ ও নারী নির্যাতনের মতো অপরাধে জড়িতদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।ছাত্রদল নেতারা এসব অভিযোগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান।

Editorial News 24

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0