প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নতুন বাজেট বাস্তবায়নের মাধ্যমে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে চায় সরকার। তিনি বলেন, জনগণের কল্যাণ এবং জীবনমান উন্নয়নই সরকারের প্রধান লক্ষ্য।শনিবার কক্সবাজার সফরের অংশ হিসেবে চকরিয়ায় আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী বলেন, “আমাদের মূল কাজ হচ্ছে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা।”
তিনি জানান, দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে পর্যায়ক্রমে ১০০ শয্যায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে, যাতে গ্রামীণ জনগণ নিজ এলাকাতেই উন্নত স্বাস্থ্যসেবা পেতে পারেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, “করব কাজ, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই লক্ষ্য নিয়েই সরকার এগিয়ে যাচ্ছে।
শনিবার রাতে চকরিয়া পৌর বাস টার্মিনাল সংলগ্ন জনসভাস্থলে পৌঁছান সরকারপ্রধান। জেলা বিএনপি আয়োজিত ওই সমাবেশে স্থানীয় নেতাদের বক্তব্যের পর তিনি ভাষণ দেন।এর আগে সকালে স্ত্রী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে আকাশপথে কক্সবাজারে পৌঁছান প্রধানমন্ত্রী। সফরকালে তিনি পিএমখালী ইউনিয়নে পাতিলী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন এবং একটি সুধী সমাবেশে অংশ নেন।
পরে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন শেষে মালুমঘাট সংরক্ষিত বনে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এছাড়া পেকুয়া উপজেলায় জুলাই আন্দোলনের শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন তিনি।
সফরের অংশ হিসেবে নবগঠিত পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন প্রধানমন্ত্রী।চকরিয়ার জনসভা শেষে কক্সবাজারের একটি হোটেলে সুধী সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে তার। পরে আকাশপথে ঢাকায় ফেরার কর্মসূচি রয়েছে।
উল্লেখ্য, দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় লন্ডনে অবস্থানের পর গত বছরের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। চলতি বছরের জাতীয় নির্বাচনে বিএনপির বিজয়ের পর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম কক্সবাজার সফর।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন