English / বাংলা
Editorial News 24

অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে বিয়ে ও মানহানির অভিযোগে করা মামলায় নাসির-তামিমাকে খালাস দিয়েছেন আদালত।

বিয়ে বিতর্ক মামলায় খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসেন ও স্ত্রী তামিমা

বিয়ে বিতর্ক ও আলোচিত মামলায় খালাস পেয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার নাসির হোসেন এবং তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি।

অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া, তালাক ছাড়া বিয়ে, ব্যভিচার ও মানহানির অভিযোগে দায়ের করা মামলায় আদালত তাদের খালাস দেন।

বুধবার (১০ জুন) বেলা সাড়ে ১২টায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ রায় ঘোষণা করেন।

এর আগে সকাল ১১টা ৪৭ মিনিটের দিকে তামিমার হাত ধরে আদালতের এজলাসে উপস্থিত হন নাসির হোসেন। এ সময় আদালত প্রাঙ্গণে উপস্থিত উৎসুক মানুষের ভিড় দেখা যায়।

মামলার অভিযোগে বলা হয়, ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি তামিমা ও নাসিরের বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি তামিমার সাবেক স্বামী রাকিব হাসানের নজরে আসে। পরে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে তিনি বিস্তারিত জানতে পারেন।

পরবর্তীতে ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি রাকিব হাসান আদালতে মামলা করেন। অভিযোগে বলা হয়, বৈবাহিক সম্পর্ক চলমান থাকা অবস্থায় তামিমা নাসিরকে বিয়ে করেন এবং নাসির তাকে প্রলুব্ধ করে নিজের কাছে নিয়ে যান।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আজ এ মামলার রায় ঘোষণা করেন এবং নাসির ও তামিমাকে খালাস দেন।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

বিয়ে বিতর্ক মামলায় খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসেন ও স্ত্রী তামিমা

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

featured Image

বিয়ে বিতর্ক ও আলোচিত মামলায় খালাস পেয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার নাসির হোসেন এবং তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি।

অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া, তালাক ছাড়া বিয়ে, ব্যভিচার ও মানহানির অভিযোগে দায়ের করা মামলায় আদালত তাদের খালাস দেন।

বুধবার (১০ জুন) বেলা সাড়ে ১২টায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ রায় ঘোষণা করেন।

এর আগে সকাল ১১টা ৪৭ মিনিটের দিকে তামিমার হাত ধরে আদালতের এজলাসে উপস্থিত হন নাসির হোসেন। এ সময় আদালত প্রাঙ্গণে উপস্থিত উৎসুক মানুষের ভিড় দেখা যায়।

মামলার অভিযোগে বলা হয়, ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি তামিমা ও নাসিরের বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি তামিমার সাবেক স্বামী রাকিব হাসানের নজরে আসে। পরে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে তিনি বিস্তারিত জানতে পারেন।

পরবর্তীতে ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি রাকিব হাসান আদালতে মামলা করেন। অভিযোগে বলা হয়, বৈবাহিক সম্পর্ক চলমান থাকা অবস্থায় তামিমা নাসিরকে বিয়ে করেন এবং নাসির তাকে প্রলুব্ধ করে নিজের কাছে নিয়ে যান।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আজ এ মামলার রায় ঘোষণা করেন এবং নাসির ও তামিমাকে খালাস দেন।

Editorial News 24

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0