English / বাংলা
Editorial News 24

২০২৬ বিশ্বকাপে নরওয়েকে সমর্থনের আহ্বান জানিয়ে ঢাকায় নরওয়েজিয়ান দূতাবাসের ফেসবুক পোস্ট ঘিরে শুরু হয়েছে আলোচনা।

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল হালান্ডের নরওয়ে!

ছবি : রয়টার্স

ফুটবল বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশি সমর্থকদের উন্মাদনা আন্তর্জাতিক অঙ্গনেও নিয়মিত আলোচনার বিষয় হয়ে ওঠে। বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিলের মতো দলের প্রতি বাংলাদেশের বিপুল সমর্থন আগেও বিশ্ব গণমাধ্যমে প্রশংসিত হয়েছে।

আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এবার সেই সমর্থনের অংশীদার হতে চায় নরওয়ে। আর্লিং হালান্ডের দেশ নরওয়ের পক্ষ থেকে বাংলাদেশি ফুটবল ভক্তদের উদ্দেশে বিশেষ আহ্বান জানানো হয়েছে।

ঢাকায় অবস্থিত রয়্যাল নরওয়েজিয়ান অ্যাম্বাসি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টে বাংলাদেশের সমর্থন কামনা করে নরওয়ে জাতীয় দলকে সমর্থনের আহ্বান জানায়।

পোস্টে বলা হয়, বাংলাদেশ ও নরওয়ের মধ্যে কেবল ফুটবল নয়, বরং ইতিহাস, কূটনৈতিক সম্পর্ক, জলবায়ু পরিবর্তন, উন্নয়ন ও আন্তর্জাতিক সহযোগিতার মতো নানা ক্ষেত্রে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

আরও উল্লেখ করা হয়, দুই দেশই উপকূলীয় অঞ্চলভিত্তিক এবং নদী ও সমুদ্রের সঙ্গে গভীরভাবে যুক্ত। পাশাপাশি ফেয়ার প্লে ও ন্যায়পরায়ণতার মূল্যবোধেও দুই দেশের অবস্থান এক।

নরওয়েজিয়ান দূতাবাসের পোস্টে আরও বলা হয়, জনসংখ্যা ও ভৌগোলিক আকারে ভিন্ন হলেও দুই দেশই আন্তর্জাতিক মঞ্চে বড় স্বপ্ন দেখে।

পোস্টে নরওয়ে জাতীয় দলের সবচেয়ে বড় তারকা আর্লিং হালান্ডের কথাও তুলে ধরা হয়, যা বাংলাদেশি ফুটবলপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করেছে।

বিশ্বকাপে বাংলাদেশ অংশ না নিলেও সমর্থকদের ভূমিকা বরাবরই আলোচনায় থাকে। এবার নরওয়ের এই আহ্বান নতুন করে ফুটবলপ্রেমীদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল হালান্ডের নরওয়ে!

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

featured Image

ফুটবল বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশি সমর্থকদের উন্মাদনা আন্তর্জাতিক অঙ্গনেও নিয়মিত আলোচনার বিষয় হয়ে ওঠে। বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিলের মতো দলের প্রতি বাংলাদেশের বিপুল সমর্থন আগেও বিশ্ব গণমাধ্যমে প্রশংসিত হয়েছে।

আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এবার সেই সমর্থনের অংশীদার হতে চায় নরওয়ে। আর্লিং হালান্ডের দেশ নরওয়ের পক্ষ থেকে বাংলাদেশি ফুটবল ভক্তদের উদ্দেশে বিশেষ আহ্বান জানানো হয়েছে।

ঢাকায় অবস্থিত রয়্যাল নরওয়েজিয়ান অ্যাম্বাসি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টে বাংলাদেশের সমর্থন কামনা করে নরওয়ে জাতীয় দলকে সমর্থনের আহ্বান জানায়।

পোস্টে বলা হয়, বাংলাদেশ ও নরওয়ের মধ্যে কেবল ফুটবল নয়, বরং ইতিহাস, কূটনৈতিক সম্পর্ক, জলবায়ু পরিবর্তন, উন্নয়ন ও আন্তর্জাতিক সহযোগিতার মতো নানা ক্ষেত্রে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

আরও উল্লেখ করা হয়, দুই দেশই উপকূলীয় অঞ্চলভিত্তিক এবং নদী ও সমুদ্রের সঙ্গে গভীরভাবে যুক্ত। পাশাপাশি ফেয়ার প্লে ও ন্যায়পরায়ণতার মূল্যবোধেও দুই দেশের অবস্থান এক।

নরওয়েজিয়ান দূতাবাসের পোস্টে আরও বলা হয়, জনসংখ্যা ও ভৌগোলিক আকারে ভিন্ন হলেও দুই দেশই আন্তর্জাতিক মঞ্চে বড় স্বপ্ন দেখে।

পোস্টে নরওয়ে জাতীয় দলের সবচেয়ে বড় তারকা আর্লিং হালান্ডের কথাও তুলে ধরা হয়, যা বাংলাদেশি ফুটবলপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করেছে।

বিশ্বকাপে বাংলাদেশ অংশ না নিলেও সমর্থকদের ভূমিকা বরাবরই আলোচনায় থাকে। এবার নরওয়ের এই আহ্বান নতুন করে ফুটবলপ্রেমীদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।

Editorial News 24

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0