English / বাংলা
Editorial News 24

রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়

ভারত থেকে দেশে ফিরেছেন আটক ৯১ বাংলাদেশি জেলে

ভারতে আটক থাকা ৯১ জন বাংলাদেশি জেলে অবশেষে দেশে ফিরেছেন। সরকারের কূটনৈতিক উদ্যোগ এবং প্রয়োজনীয় দ্বিপক্ষীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাদের বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছে।রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গোপসাগরের আন্তর্জাতিক সমুদ্রসীমায় আটক চারটি বাংলাদেশি মালিকানাধীন মাছ ধরার ট্রলারসহ ৯১ জেলেকে ভারতীয় কোস্ট গার্ড বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের স্বদেশে ফিরিয়ে আনতে সরকার সবসময় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে থাকে। এ ক্ষেত্রেও নির্ধারিত দ্বিপক্ষীয় প্রক্রিয়া অনুসরণ করে জেলেদের প্রত্যাবাসন নিশ্চিত করা হয়েছে।

প্রত্যাবাসন কার্যক্রম বাস্তবায়নে পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ কোস্ট গার্ড, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, বাংলাদেশ পুলিশ, স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি সংস্থা সমন্বিতভাবে কাজ করেছে।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, জেলেদের সফল প্রত্যাবর্তন একদিকে যেমন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কার্যকর সমন্বয়ের উদাহরণ, অন্যদিকে বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান কূটনৈতিক যোগাযোগ ও সহযোগিতারও প্রতিফলন।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

ভারত থেকে দেশে ফিরেছেন আটক ৯১ বাংলাদেশি জেলে

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

ভারতে আটক থাকা ৯১ জন বাংলাদেশি জেলে অবশেষে দেশে ফিরেছেন। সরকারের কূটনৈতিক উদ্যোগ এবং প্রয়োজনীয় দ্বিপক্ষীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাদের বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছে।রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গোপসাগরের আন্তর্জাতিক সমুদ্রসীমায় আটক চারটি বাংলাদেশি মালিকানাধীন মাছ ধরার ট্রলারসহ ৯১ জেলেকে ভারতীয় কোস্ট গার্ড বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের স্বদেশে ফিরিয়ে আনতে সরকার সবসময় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে থাকে। এ ক্ষেত্রেও নির্ধারিত দ্বিপক্ষীয় প্রক্রিয়া অনুসরণ করে জেলেদের প্রত্যাবাসন নিশ্চিত করা হয়েছে।

প্রত্যাবাসন কার্যক্রম বাস্তবায়নে পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ কোস্ট গার্ড, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, বাংলাদেশ পুলিশ, স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি সংস্থা সমন্বিতভাবে কাজ করেছে।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, জেলেদের সফল প্রত্যাবর্তন একদিকে যেমন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কার্যকর সমন্বয়ের উদাহরণ, অন্যদিকে বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান কূটনৈতিক যোগাযোগ ও সহযোগিতারও প্রতিফলন।

Editorial News 24

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0