বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। একই সঙ্গে বোর্ডের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফাহিম সিনহা।রবিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে প্রথমে পরিচালক পদে বিপুল ভোটে জয়লাভ করেন তামিম। পরে পরিচালকদের ভোটে তিনি সভাপতি নির্বাচিত হন।
তবে সভাপতি পদে একমাত্র প্রার্থী হওয়ায় ভোটগ্রহণের প্রয়োজন হয়নি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির ১৮তম এবং নির্বাচিত ষষ্ঠ সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন দেশের অন্যতম সফল এই ক্রিকেটার।
ঢাকা ক্লাব ক্যাটাগরি থেকে পরিচালক নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল। এ ক্যাটাগরি থেকে আরও নির্বাচিত হয়েছেন মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, ইয়াসির ফয়সাল, আসিফ রাব্বানি, ডা. মাহবুব শামীম এবং সাকেফ আহমেদ সালাম।
এই ক্যাটাগরিতে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ১২ জন পরিচালক নির্বাচিত হন। নির্বাচনে পরাজিত হন বোরহানুল পাপ্পু, আমজাদ হোসেন, ফায়াজুর রহমান মিতু এবং ইমরোজ আহমেদ।
পরিচালক নির্বাচনে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে শীর্ষে থাকেন তামিম ইকবাল। দ্বিতীয় সর্বোচ্চ ৭২ ভোট করে পান সাঈদ ইব্রাহিম আহমেদ ও ইসরাফিল খসরু। এছাড়া মাসুদুজ্জামান ৭০ এবং ইয়াসির ফয়সাল ৬৮ ভোট অর্জন করেন।এর আগে প্রায় দুই মাস বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তামিম ইকবাল। এবার নির্বাচিত সভাপতি হিসেবে দেশের ক্রিকেট প্রশাসনের সর্বোচ্চ দায়িত্ব গ্রহণ করলেন তিনি।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন