ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে লন্ডনে চিকিৎসাধীন আছেন দেশের জনপ্রিয় চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। ২০২৫ সালের ৫ আগস্ট যুক্তরাজ্যের উইলিংটন হাসপাতালে তার মাথায় অস্ত্রোপচার করা হয় অধ্যাপক ডিমিট্রিয়াসের নেতৃত্বে।
অস্ত্রোপচারের পর বেশ কিছু সময় পার হলেও তার শারীরিক অবস্থায় এখনো আশানুরূপ উন্নতি হয়নি বলে জানিয়েছেন ঘনিষ্ঠজনরা। ‘নিসচা’র ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ জানান, ইলিয়াস কাঞ্চনের অবস্থা বর্তমানে আগের মতোই রয়েছে।
তিনি বলেন, ইলিয়াস কাঞ্চন বর্তমানে থেরাপি নিচ্ছেন এবং এই চিকিৎসা চলবে ৩০ জুলাই পর্যন্ত। এরপর চিকিৎসকরা তার পরবর্তী শারীরিক অবস্থা পর্যালোচনা করবেন।
লিটন এরশাদ আরও জানান, অভিনেতা এখন কিছুটা কথা বলতে পারলেও মুখে জড়তা রয়েছে। বর্তমানে তিনি লন্ডনে তার মেয়ের বাসায় অবস্থান করছেন। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কিছু ছবি দেখে অনেকে ভুলভাবে তার সম্পূর্ণ সুস্থতার ধারণা করছেন বলেও তিনি উল্লেখ করেন।
বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় এই অভিনেতা আশি ও নব্বইয়ের দশকে অসংখ্য ব্যবসাসফল সিনেমার মাধ্যমে দর্শকের হৃদয়ে জায়গা করে নেন। রোমান্টিক, অ্যাকশন ও সামাজিক—সব ধরনের চরিত্রেই তার অভিনয় ছিল সমানভাবে প্রশংসিত।
অভিনয়ের পাশাপাশি ইলিয়াস কাঞ্চন একজন সামাজিক আন্দোলনকর্মী হিসেবেও ব্যাপক পরিচিত। ১৯৯৩ সালের এক সড়ক দুর্ঘটনায় স্ত্রীকে হারানোর পর তিনি ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলন শুরু করেন, যা পরবর্তীতে দেশব্যাপী একটি গুরুত্বপূর্ণ সামাজিক আন্দোলনে রূপ নেয়।
দীর্ঘদিন ধরে তিনি সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা তৈরিতে কাজ করে আসছেন এবং তার এই অবদান দেশজুড়ে প্রশংসিত।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন