যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা (DIA) ইসরায়েলের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির আশঙ্কাকে ‘ক্রিটিক্যাল’ বা সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে। মার্কিন কর্মকর্তাদের বরাতে বলা হয়েছে, ইসরায়েল নাকি মধ্যপ্রাচ্য, বিশেষ করে ইরান ইস্যুতে ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ আলোচনা ও নীতিগত অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহে আগ্রহী হয়ে উঠেছে।
প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে ইসরায়েলি গোয়েন্দা তৎপরতা নিয়ে উদ্বেগ বেড়েছে। এমনকি কিছু মার্কিন কর্মকর্তা দাবি করেছেন, ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা গোয়েন্দা নজরদারির মাত্রা এখন অনেক মিত্র দেশের চেয়েও বেশি।
তবে অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে ইসরায়েল। ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাস বলেছে, তারা মার্কিন সরকারি কর্মকর্তা বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো গোয়েন্দা তৎপরতা চালায় না। একই সঙ্গে হোয়াইট হাউসের পক্ষ থেকেও এসব প্রতিবেদনকে ‘ভুল’ বলে দাবি করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, খবরটি সত্য হলে এটি হবে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কের জন্য একটি গুরুত্বপূর্ণ ও অস্বস্তিকর ইঙ্গিত। কারণ দুই দেশ দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠ নিরাপত্তা ও গোয়েন্দা সহযোগিতার অংশীদার হিসেবে পরিচিত।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন