English / বাংলা
Editorial News 24

মিরপুরের বাসায় গ্রিল কেটে প্রবেশ দুর্বৃত্তদের; ঘটনায় তিনজন গ্রেপ্তার, উদ্ধার হয়েছে আংশিক স্বর্ণালংকার

চিত্রনায়িকা ববির বাসায় চুরি, স্বর্ণালংকারসহ প্রায় ৮৫ লাখ টাকার মালামাল খোয়া

চলচ্চিত্র অভিনেত্রী ইয়ামিন হক ববির রাজধানীর মিরপুরের পূর্ব মণিপুর এলাকার বাসায় চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে নগদ অর্থ, মূল্যবান ঘড়ি এবং বিপুল পরিমাণ স্বর্ণালংকার নিয়ে যায়। চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য ৮৫ লাখ টাকার বেশি বলে জানা গেছে।

এ ঘটনায় গত ২৭ মে রাজধানীর কাফরুল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ববির খালাতো ভাই আবদুল কাদের ভূঁইয়া। অভিযোগের পর তদন্ত শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ পর্যন্ত ফারুক নামের এক ব্যক্তিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে ঘটনাটি প্রকাশ করেন ববি। তিনি জানান, চুরি হওয়া স্বর্ণালংকারের বড় একটি অংশ ছিল তার প্রয়াত বাবার স্মৃতিবিজড়িত উপহার, যার সঙ্গে জড়িয়ে আছে পরিবারের বহু স্মৃতি ও আবেগ।

ফেসবুক পোস্টে ববি লেখেন, ঈদের মাত্র দুই দিন আগে তার বাসার জানালার গ্রিল কেটে দুর্বৃত্তরা প্রবেশ করে। এ সময় তার বাবার দেওয়া প্রায় ৩৫ থেকে ৪০ ভরি স্বর্ণালংকার, নগদ অর্থ এবং বেশ কয়েকটি মূল্যবান ঘড়ি চুরি হয়ে যায়।

তিনি আরও বলেন, অর্থের চেয়ে স্মৃতির মূল্য অনেক বেশি। বাবার দেওয়া সেই স্মৃতিগুলো হারানোর কষ্ট ভাষায় প্রকাশ করার মতো নয়।

ববি তার পোস্টে জানান, অভিযুক্ত ফারুক ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে এবং এখন পর্যন্ত প্রায় ৪ ভরি স্বর্ণ উদ্ধার হয়েছে। তবে চুরি হওয়া অধিকাংশ মালামাল এখনও উদ্ধার হয়নি।

ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার এবং বাকি মালামাল উদ্ধারের জন্য তিনি সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

Image

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

চিত্রনায়িকা ববির বাসায় চুরি, স্বর্ণালংকারসহ প্রায় ৮৫ লাখ টাকার মালামাল খোয়া

প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

featured Image

চলচ্চিত্র অভিনেত্রী ইয়ামিন হক ববির রাজধানীর মিরপুরের পূর্ব মণিপুর এলাকার বাসায় চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে নগদ অর্থ, মূল্যবান ঘড়ি এবং বিপুল পরিমাণ স্বর্ণালংকার নিয়ে যায়। চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য ৮৫ লাখ টাকার বেশি বলে জানা গেছে।

এ ঘটনায় গত ২৭ মে রাজধানীর কাফরুল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ববির খালাতো ভাই আবদুল কাদের ভূঁইয়া। অভিযোগের পর তদন্ত শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ পর্যন্ত ফারুক নামের এক ব্যক্তিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে ঘটনাটি প্রকাশ করেন ববি। তিনি জানান, চুরি হওয়া স্বর্ণালংকারের বড় একটি অংশ ছিল তার প্রয়াত বাবার স্মৃতিবিজড়িত উপহার, যার সঙ্গে জড়িয়ে আছে পরিবারের বহু স্মৃতি ও আবেগ।

ফেসবুক পোস্টে ববি লেখেন, ঈদের মাত্র দুই দিন আগে তার বাসার জানালার গ্রিল কেটে দুর্বৃত্তরা প্রবেশ করে। এ সময় তার বাবার দেওয়া প্রায় ৩৫ থেকে ৪০ ভরি স্বর্ণালংকার, নগদ অর্থ এবং বেশ কয়েকটি মূল্যবান ঘড়ি চুরি হয়ে যায়।

তিনি আরও বলেন, অর্থের চেয়ে স্মৃতির মূল্য অনেক বেশি। বাবার দেওয়া সেই স্মৃতিগুলো হারানোর কষ্ট ভাষায় প্রকাশ করার মতো নয়।

ববি তার পোস্টে জানান, অভিযুক্ত ফারুক ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে এবং এখন পর্যন্ত প্রায় ৪ ভরি স্বর্ণ উদ্ধার হয়েছে। তবে চুরি হওয়া অধিকাংশ মালামাল এখনও উদ্ধার হয়নি।

ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার এবং বাকি মালামাল উদ্ধারের জন্য তিনি সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

Editorial News 24

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0