English / বাংলা
Editorial News 24

শনিবার দিল্লিতে সম্ভাব্য বিক্ষোভের ঘোষণা; পদত্যাগ না হলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে একটি তরুণ রাজনৈতিক সংগঠন

প্রশ্নফাঁস ইস্যুতে ভারতের দিল্লিতে ছাত্র আন্দোলনের হুঁশিয়ারি, শিক্ষামন্ত্রীকে পদত্যাগের আল্টিমেটাম

Cockroach জনতা Party এর মুখপাত্র

ভারতের রাজনীতিতে আগামী শনিবার একটি গুরুত্বপূর্ণ দিন হতে পারে বলে জানিয়েছে একটি তরুণ রাজনৈতিক সংগঠন। অভিযোগ করা হয়েছে, প্রশ্নফাঁসের ঘটনাকে কেন্দ্র করে দেশটির শিক্ষামন্ত্রীকে ৬ জুনের মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দেওয়া হয়েছে।

সংগঠনটির তিনজন তরুণ মুখপাত্র এক সংবাদ সম্মেলনে জানান, নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে দিল্লির রাস্তায় বড় ধরনের ছাত্র আন্দোলন শুরু করা হবে।

ঘোষণা অনুযায়ী, শনিবার সকাল ৮টায় সংগঠনটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিল্লি বিমানবন্দরে পৌঁছাবেন। এরপর তিনি আন্দোলনের অনুমতি চেয়ে স্থানীয় থানায় আবেদন করবেন বলে জানা গেছে। তবে এ প্রক্রিয়ায় তাকে আটক বা গ্রেফতার করা হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

তবে সংশ্লিষ্ট সূত্রগুলো মনে করছে, বর্তমান পরিস্থিতিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের সম্ভাবনা খুবই কম।

যদি ঘোষিত কর্মসূচি বাস্তবায়িত হয়, তবে এটি ভারতের তরুণ প্রজন্মের (Gen Z) নেতৃত্বে প্রথম বড় ধরনের ছাত্র আন্দোলন হিসেবে বিবেচিত হতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

প্রশ্নফাঁস ইস্যুতে ভারতের দিল্লিতে ছাত্র আন্দোলনের হুঁশিয়ারি, শিক্ষামন্ত্রীকে পদত্যাগের আল্টিমেটাম

প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

featured Image

ভারতের রাজনীতিতে আগামী শনিবার একটি গুরুত্বপূর্ণ দিন হতে পারে বলে জানিয়েছে একটি তরুণ রাজনৈতিক সংগঠন। অভিযোগ করা হয়েছে, প্রশ্নফাঁসের ঘটনাকে কেন্দ্র করে দেশটির শিক্ষামন্ত্রীকে ৬ জুনের মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দেওয়া হয়েছে।

সংগঠনটির তিনজন তরুণ মুখপাত্র এক সংবাদ সম্মেলনে জানান, নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে দিল্লির রাস্তায় বড় ধরনের ছাত্র আন্দোলন শুরু করা হবে।

ঘোষণা অনুযায়ী, শনিবার সকাল ৮টায় সংগঠনটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিল্লি বিমানবন্দরে পৌঁছাবেন। এরপর তিনি আন্দোলনের অনুমতি চেয়ে স্থানীয় থানায় আবেদন করবেন বলে জানা গেছে। তবে এ প্রক্রিয়ায় তাকে আটক বা গ্রেফতার করা হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

তবে সংশ্লিষ্ট সূত্রগুলো মনে করছে, বর্তমান পরিস্থিতিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের সম্ভাবনা খুবই কম।

যদি ঘোষিত কর্মসূচি বাস্তবায়িত হয়, তবে এটি ভারতের তরুণ প্রজন্মের (Gen Z) নেতৃত্বে প্রথম বড় ধরনের ছাত্র আন্দোলন হিসেবে বিবেচিত হতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।

Editorial News 24

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0