English / বাংলা
Editorial News 24

ঐতিহ্যবাহী ভাইকিং পোশাকে ফুটবলাররা; ১৯৯৮ সালের পর বিশ্বকাপে ফেরার প্রস্তুতিতে ব্যতিক্রমী আয়োজন

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ভাইকিং থিমে বিশেষ দলীয় ছবি প্রকাশ করল নরওয়ে

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ব্যতিক্রমী এক দলীয় ছবি প্রকাশ করেছে নরওয়ে জাতীয় ফুটবল দল। দেশটির ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরতে ‘ভাইকিং থিমে’ এই বিশেষ ফটোশুটের আয়োজন করা হয়।

শুক্রবার (৫ জুন) প্রকাশিত আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, রাজধানী অসলোতে খ্যাতিমান আলোকচিত্রী ডেভিড ইয়ারোর তোলা ছবিতে নরওয়ে দলের খেলোয়াড়দের ঐতিহ্যবাহী ভাইকিং পোশাকে দেখা গেছে।

একটি মনোরম ফিয়র্ডের পাশে ধারণ করা ছবির পেছনে রাখা হয়েছিল ঐতিহাসিক ভাইকিং লংশিপ, যা নরওয়ের সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতির প্রতীক হিসেবে উপস্থাপন করা হয়েছে।

দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপের মঞ্চে ফেরার লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে নরওয়ে। সর্বশেষ ১৯৯৮ সালে বিশ্বকাপে অংশ নিয়েছিল দলটি। বর্তমান দলের নেতৃত্বে রয়েছেন অধিনায়ক মার্টিন ওডেগার্ড এবং তারকা ফরোয়ার্ড আরলিং হালান্ড।

জানা গেছে, গত সপ্তাহে ফটোশুট সম্পন্ন হলেও চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ব্যস্ত থাকায় অধিনায়ক ওডেগার্ড সরাসরি অংশ নিতে পারেননি। পরবর্তীতে প্রযুক্তির সহায়তায় তাকে দলীয় ছবিতে যুক্ত করা হয়।

বিশ্বকাপকে সামনে রেখে নরওয়ের এই সৃজনশীল উদ্যোগ ফুটবল সমর্থকদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ভাইকিং থিমে বিশেষ দলীয় ছবি প্রকাশ করল নরওয়ে

প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

featured Image

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ব্যতিক্রমী এক দলীয় ছবি প্রকাশ করেছে নরওয়ে জাতীয় ফুটবল দল। দেশটির ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরতে ‘ভাইকিং থিমে’ এই বিশেষ ফটোশুটের আয়োজন করা হয়।

শুক্রবার (৫ জুন) প্রকাশিত আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, রাজধানী অসলোতে খ্যাতিমান আলোকচিত্রী ডেভিড ইয়ারোর তোলা ছবিতে নরওয়ে দলের খেলোয়াড়দের ঐতিহ্যবাহী ভাইকিং পোশাকে দেখা গেছে।

একটি মনোরম ফিয়র্ডের পাশে ধারণ করা ছবির পেছনে রাখা হয়েছিল ঐতিহাসিক ভাইকিং লংশিপ, যা নরওয়ের সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতির প্রতীক হিসেবে উপস্থাপন করা হয়েছে।

দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপের মঞ্চে ফেরার লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে নরওয়ে। সর্বশেষ ১৯৯৮ সালে বিশ্বকাপে অংশ নিয়েছিল দলটি। বর্তমান দলের নেতৃত্বে রয়েছেন অধিনায়ক মার্টিন ওডেগার্ড এবং তারকা ফরোয়ার্ড আরলিং হালান্ড।

জানা গেছে, গত সপ্তাহে ফটোশুট সম্পন্ন হলেও চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ব্যস্ত থাকায় অধিনায়ক ওডেগার্ড সরাসরি অংশ নিতে পারেননি। পরবর্তীতে প্রযুক্তির সহায়তায় তাকে দলীয় ছবিতে যুক্ত করা হয়।

বিশ্বকাপকে সামনে রেখে নরওয়ের এই সৃজনশীল উদ্যোগ ফুটবল সমর্থকদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে।

Editorial News 24

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0