English / বাংলা
Editorial News 24

ইউক্রেনের রাষ্ট্রপতির কার্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত চিঠিটি বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের কাছেও পাঠানো হয়েছে।

পুতিনকে শান্তি আলোচনার আহ্বান জানিয়ে জেলেনস্কির খোলা চিঠি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে খোলা চিঠি লিখেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। চিঠিতে তিনি সরাসরি শান্তি আলোচনায় বসার আহ্বান জানিয়ে যুদ্ধ বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার অনুরোধ করেছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের রাষ্ট্রপতির কার্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত চিঠিটি বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের কাছেও পাঠানো হয়েছে।চিঠিতে জেলেনস্কি উল্লেখ করেন, দীর্ঘদিনের যুদ্ধ রাশিয়ার জনগণ ও ব্যবসায়ী মহলের ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে। তার দাবি, যুদ্ধ নিয়ে রাশিয়ার ভেতরে ক্লান্তি ও অসন্তোষ বাড়ছে।রুশ প্রেসিডেন্টের দীর্ঘ শাসনামলের প্রসঙ্গ টেনে তিনি বলেন, একসময় ইউক্রেনের অনেক মানুষ পুতিনকে ইতিবাচকভাবে দেখলেও বর্তমান পরিস্থিতিতে সেই ধারণা বদলে গেছে।

যুদ্ধক্ষেত্রে রাশিয়ার ক্ষয়ক্ষতির বিষয়টি তুলে ধরে জেলেনস্কি দাবি করেন, শুধু গত মে মাসেই ইউক্রেন ফ্রন্টে ৩০ হাজারের বেশি রুশ সেনা নিহত বা গুরুতর আহত হয়েছেন। এ ধরনের ক্ষয়ক্ষতি দীর্ঘমেয়াদে টেকসই নয় বলেও মন্তব্য করেন তিনি।রাশিয়ার অভ্যন্তরীণ পরিস্থিতির কথা উল্লেখ করে ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেন, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি, মূল্যস্ফীতি, জ্বালানি সংকট এবং নতুন সেনা সমাবেশের পরিকল্পনা নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ বাড়ছে।

চিঠিতে জেলেনস্কি জোর দিয়ে বলেন, ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত করতে চায় না। দেশটির লক্ষ্য স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিক অঙ্গনে ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রয়েছে, আর রাশিয়া বিভিন্ন নিষেধাজ্ঞার চাপের মুখে রয়েছে।শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে জেলেনস্কি সুইজারল্যান্ড, তুরস্ক অথবা আরব বিশ্বের কোনো নিরপেক্ষ দেশে সরাসরি বৈঠকের প্রস্তাব দিয়েছেন। তিনি ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রকে মধ্যস্থতাকারী হিসেবে অন্তর্ভুক্ত করার কথাও উল্লেখ করেন।এছাড়া আলোচনার পুরো সময়জুড়ে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর রাখার প্রস্তাব দিয়েছেন তিনি। যুদ্ধবিরতি পর্যবেক্ষণে আন্তর্জাতিক প্রযুক্তিগত সহায়তা ব্যবহারের কথাও চিঠিতে বলা হয়েছে।জেলেনস্কি আরও আহ্বান জানান, উভয় দেশ যেন ‘অল-ফর-অল’ ভিত্তিতে সব যুদ্ধবন্দি বিনিময় করে এবং যুদ্ধ চলাকালে স্থানান্তরিত বেসামরিক নাগরিক ও শিশুদের দ্রুত নিজ নিজ দেশে ফিরিয়ে দেয়।

চিঠির শেষাংশে তিনি সতর্ক করে বলেন, যদি রাশিয়া যুদ্ধ বন্ধে উদ্যোগ না নেয়, তবে ইউক্রেন নিজের অস্তিত্ব ও স্বাধীনতা রক্ষায় লড়াই চালিয়ে যাবে। একই সঙ্গে যুদ্ধ দীর্ঘায়িত হলে রাশিয়ার অভ্যন্তরেও রাজনৈতিক চাপ আরও বাড়তে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।সবশেষে যুদ্ধে নিহত সব মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে জেলেনস্কি শান্তিপূর্ণ সমাধানের প্রত্যাশা ব্যক্ত করেন। সূত্র: দ্য গার্ডিয়ান।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

পুতিনকে শান্তি আলোচনার আহ্বান জানিয়ে জেলেনস্কির খোলা চিঠি

প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0