English / বাংলা
Editorial News 24

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দিয়েছে নতুন কমিটি।

কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নয়ন

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন।

বৃহস্পতিবার (৪ জুন) আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ এই পদে দায়িত্ব পাওয়ার পর দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা গেছে। দীর্ঘদিন ধরে ছাত্রদল ও যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত রবিউল ইসলাম নয়ন মাঠপর্যায়ের একজন সক্রিয় নেতা হিসেবে পরিচিত।

ছাত্ররাজনীতি থেকে উঠে এসে তিনি ধারাবাহিকভাবে যুবদলের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। বর্তমানে তিনি ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বাধীন সাংগঠনিক কাঠামোর অংশ হিসেবে এই নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

নতুন দায়িত্ব পাওয়াকে তার দীর্ঘ রাজনৈতিক পথচলা ও সাংগঠনিক কার্যক্রমের স্বীকৃতি হিসেবে দেখছেন নেতাকর্মীরা। তারা আশা প্রকাশ করেছেন, কেন্দ্রীয় যুবদলে নতুন দায়িত্ব পাওয়ার পর সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নয়ন

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

featured Image

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন।

বৃহস্পতিবার (৪ জুন) আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ এই পদে দায়িত্ব পাওয়ার পর দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা গেছে। দীর্ঘদিন ধরে ছাত্রদল ও যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত রবিউল ইসলাম নয়ন মাঠপর্যায়ের একজন সক্রিয় নেতা হিসেবে পরিচিত।

ছাত্ররাজনীতি থেকে উঠে এসে তিনি ধারাবাহিকভাবে যুবদলের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। বর্তমানে তিনি ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বাধীন সাংগঠনিক কাঠামোর অংশ হিসেবে এই নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

নতুন দায়িত্ব পাওয়াকে তার দীর্ঘ রাজনৈতিক পথচলা ও সাংগঠনিক কার্যক্রমের স্বীকৃতি হিসেবে দেখছেন নেতাকর্মীরা। তারা আশা প্রকাশ করেছেন, কেন্দ্রীয় যুবদলে নতুন দায়িত্ব পাওয়ার পর সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

Editorial News 24

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0