বলিউড অভিনেতা সালমান খানের বহু আলোচিত কৃষ্ণসার হরিণ হত্যা মামলাকে কেন্দ্র করে নির্মিত হতে যাওয়া একটি সিনেমা ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে।
সিনেমাটির নাম “কালা হিরণ: দ্য ব্যাটল ফর লিগ্যাসি”। তবে সিনেমাটি মুক্তির আগেই এর নির্মাতা ও প্রযোজকের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে বলে জানা গেছে।
১৯৯৮ সালে রাজস্থানের কোঙ্কানি গ্রামে ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিং চলাকালীন কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগ ওঠে সালমান খানের বিরুদ্ধে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর ২০১৮ সালে তাকে দোষী সাব্যস্ত করা হয় এবং তিনি সংক্ষিপ্ত সময় কারাভোগের পর জামিনে মুক্তি পান। মামলাটি এখনো বিচারাধীন রয়েছে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পরিচালক ভারত শ্রীনাথ নির্মিত নতুন সিনেমাটির পোস্টার প্রকাশের পর থেকেই আলোচনা শুরু হয়। আগামী ২০ জুন টিজার প্রকাশের পরিকল্পনাও রয়েছে।
এর মধ্যেই সালমান খানের আইনজীবীদের পক্ষ থেকে নির্মাতা ও প্রযোজকের কাছে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে সিনেমাটির মুক্তি স্থগিত, প্রচারণামূলক সব কনটেন্ট সরিয়ে ফেলা এবং নিঃশর্ত লিখিত ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে।
এছাড়া ২৪ ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে দেওয়ানি ও ফৌজদারি মামলা করা হবে বলেও সতর্ক করা হয়েছে।
অন্যদিকে প্রযোজক অমিত জানি দাবি করেছেন, এটি সালমান খানের জীবনীভিত্তিক সিনেমা নয় এবং আইনি নোটিশকে তিনি ভয় দেখানোর চেষ্টা হিসেবে দেখছেন।
এ বিষয়ে সালমান খান বা তার আইনজীবীদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন