মধ্যপ্রাচ্যে নতুন করে শুরু হওয়া সামরিক উত্তেজনা এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার কূটনৈতিক আলোচনা স্থবির হয়ে পড়ার প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দাম কিছুটা কমেছে। একই সময়ে জ্বালানি তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
বুধবার (৩ জুন) বেলা ১১টা ১১ মিনিটে আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪৭১ দশমিক ৩৮ মার্কিন ডলারে দাঁড়ায়। আগের কার্যদিবসে স্বর্ণের দাম ১ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছিল।
আগামী আগস্ট মাসের সরবরাহ চুক্তি অনুযায়ী মার্কিন স্বর্ণের ফিউচার মূল্যও শূন্য দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪৯৯ দশমিক ৩০ ডলারে নেমে আসে।
বিশ্লেষকদের মতে, বৈশ্বিক রাজনৈতিক অনিশ্চয়তা এবং সুদের হার সংক্রান্ত দুশ্চিন্তা স্বর্ণবাজারে প্রভাব ফেলছে। সাধারণত অর্থনৈতিক অস্থিরতার সময়ে স্বর্ণকে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হলেও উচ্চ সুদের হার এই আকর্ষণ কিছুটা কমিয়ে দেয়।
এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে। পারস্য উপসাগরীয় অঞ্চলে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার খবরও সামনে এসেছে।
অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, তেলের দাম বৃদ্ধি বৈশ্বিক মূল্যস্ফীতির চাপ বাড়াতে পারে এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোর সুদের হার নীতি আরও কঠোর করার সম্ভাবনা তৈরি করতে পারে।
আজ অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও পতন দেখা গেছে। আন্তর্জাতিক বাজারে স্পট সিলভারের দাম শূন্য দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৭৪ দশমিক ৮২ ডলারে নেমেছে। প্ল্যাটিনামের দাম শূন্য দশমিক ৫ শতাংশ কমে ১ হাজার ৯২৭ দশমিক ২৫ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ হাজার ৩৬৯ দশমিক ৬৪ ডলারে স্থিতিশীল রয়েছে।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন