English / বাংলা
Editorial News 24

দ্বিতীয় ওয়ানডেতে ২৩১ রানের লক্ষ্য ডিফেন্ড করে সিরিজে ১-১ সমতা আনল সফরকারীরা

পাকিস্তানকে ৪১ রানে হারিয়ে সিরিজে সমতা ফেরাল অস্ট্রেলিয়া

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে টিকে থাকতে জয়ের বিকল্প ছিল না অস্ট্রেলিয়ার সামনে। ব্যাট হাতে বড় সংগ্রহ গড়তে না পারলেও দুর্দান্ত বোলিং নৈপুণ্যে পাকিস্তানকে ৪১ রানে হারিয়ে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে সফরকারীরা।

দ্বিতীয় ওয়ানডেতে আগে ব্যাট করে ৯ উইকেটে ২৩১ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। ইনিংসের শুরুতেই উইকেট হারালেও অধিনায়ক জশ ইংলিস ও ক্যামেরন গ্রিন দলকে গড়ে তোলেন। ইংলিস ৫১ রান করেন এবং গ্রিন সর্বোচ্চ ৫৩ রানের ইনিংস খেলেন। এছাড়া ম্যাট রেনশ ৪৩ ও অলিভার পিকে ৩১ রান যোগ করেন।

পাকিস্তানের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন শাহিন শাহ আফ্রিদি, তিনি ৩ উইকেট নেন। হারিস রউফ, আরাফাত মিনহাস ও আবরার আহমেদ দুটি করে উইকেট শিকার করেন।

২৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে পাকিস্তান। অষ্টম ওভারের মধ্যে ৪৪ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। পরে শাদাব খান প্রতিরোধ গড়ার চেষ্টা করেন।

শাদাব খান ৭১ রানের লড়াকু ইনিংস খেললেও দলকে জয়ের পথে নিতে পারেননি। আরাফাত মিনহাস ৩৩ এবং গাজী ঘোরি ৩৭ রান করেন। শেষ পর্যন্ত ৪৪ ওভারে ১৯০ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

পাকিস্তানকে ৪১ রানে হারিয়ে সিরিজে সমতা ফেরাল অস্ট্রেলিয়া

প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

featured Image

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে টিকে থাকতে জয়ের বিকল্প ছিল না অস্ট্রেলিয়ার সামনে। ব্যাট হাতে বড় সংগ্রহ গড়তে না পারলেও দুর্দান্ত বোলিং নৈপুণ্যে পাকিস্তানকে ৪১ রানে হারিয়ে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে সফরকারীরা।

দ্বিতীয় ওয়ানডেতে আগে ব্যাট করে ৯ উইকেটে ২৩১ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। ইনিংসের শুরুতেই উইকেট হারালেও অধিনায়ক জশ ইংলিস ও ক্যামেরন গ্রিন দলকে গড়ে তোলেন। ইংলিস ৫১ রান করেন এবং গ্রিন সর্বোচ্চ ৫৩ রানের ইনিংস খেলেন। এছাড়া ম্যাট রেনশ ৪৩ ও অলিভার পিকে ৩১ রান যোগ করেন।

পাকিস্তানের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন শাহিন শাহ আফ্রিদি, তিনি ৩ উইকেট নেন। হারিস রউফ, আরাফাত মিনহাস ও আবরার আহমেদ দুটি করে উইকেট শিকার করেন।

২৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে পাকিস্তান। অষ্টম ওভারের মধ্যে ৪৪ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। পরে শাদাব খান প্রতিরোধ গড়ার চেষ্টা করেন।

শাদাব খান ৭১ রানের লড়াকু ইনিংস খেললেও দলকে জয়ের পথে নিতে পারেননি। আরাফাত মিনহাস ৩৩ এবং গাজী ঘোরি ৩৭ রান করেন। শেষ পর্যন্ত ৪৪ ওভারে ১৯০ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান।

Editorial News 24

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0