আগামী অর্থবছরের বাজেট প্রণয়নে দেশের সকল শ্রেণি-পেশার মানুষের স্বার্থ ও প্রয়োজন বিবেচনায় নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, সরকার এমন একটি বাজেট প্রণয়নের লক্ষ্যে কাজ করছে, যেখানে অর্থনৈতিক কর্মকাণ্ডে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত হবে। একই সঙ্গে দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন ও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, দীর্ঘমেয়াদে শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি গড়ে তুলতে বিনিয়োগ বৃদ্ধি প্রয়োজন। এজন্য ঋণনির্ভরতার পরিবর্তে উৎপাদন ও বিনিয়োগনির্ভর প্রবৃদ্ধির ওপর জোর দেওয়া হচ্ছে।
অর্থমন্ত্রী জানান, বাজেটের সুবিধা ও উন্নয়নমূলক উদ্যোগ যেন দেশের প্রতিটি নাগরিকের কাছে পৌঁছায়, সে লক্ষ্যে সরকার বিভিন্ন খাতে কার্যকর পরিকল্পনা গ্রহণ করছে।
তিনি আশা প্রকাশ করেন, সঠিক নীতি ও অংশগ্রহণমূলক অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং ভবিষ্যতের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক ভূমিকা রাখবে।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন