English / বাংলা
Editorial News 24

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে

কমলো ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম

কমলো ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম

ভোক্তা পর্যায়ে জুন মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন মূল্য অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) বিইআরসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দাম মঙ্গলবার সন্ধ্যা ৬টার পর থেকে কার্যকর হবে।এছাড়া যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও কমানো হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, প্রতি লিটার অটোগ্যাস ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।এর আগে গত ১৯ এপ্রিল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা করা হয়েছিল। তারও আগে ২ এপ্রিল ৩৮৭ টাকা বৃদ্ধি করে ১ হাজার ৭২৭ টাকা নির্ধারণ করা হয়।ফলে এপ্রিল মাসে দুই দফায় ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডারের দাম মোট ৫৯৯ টাকা বৃদ্ধি পেয়েছিল। জুন মাসে নতুন সমন্বয়ের মাধ্যমে সেই দামের কিছুটা হ্রাস পেল।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

কমলো ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম

প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

featured Image

ভোক্তা পর্যায়ে জুন মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন মূল্য অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) বিইআরসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দাম মঙ্গলবার সন্ধ্যা ৬টার পর থেকে কার্যকর হবে।এছাড়া যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও কমানো হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, প্রতি লিটার অটোগ্যাস ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।এর আগে গত ১৯ এপ্রিল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা করা হয়েছিল। তারও আগে ২ এপ্রিল ৩৮৭ টাকা বৃদ্ধি করে ১ হাজার ৭২৭ টাকা নির্ধারণ করা হয়।ফলে এপ্রিল মাসে দুই দফায় ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডারের দাম মোট ৫৯৯ টাকা বৃদ্ধি পেয়েছিল। জুন মাসে নতুন সমন্বয়ের মাধ্যমে সেই দামের কিছুটা হ্রাস পেল।

Editorial News 24

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0