English / বাংলা
Editorial News 24

গোপনে লন্ডনে বিয়ের আনুষ্ঠানিকতা, ইতালিতে বসছে তারকাখচিত তিন দিনের জমকালো উদযাপন

অবশেষে বিয়ে করলেন দুয়া লিপা! দীর্ঘ প্রেমের পর ক্যালাম টার্নারের সঙ্গে নতুন জীবনের শুরু

দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন বিশ্বখ্যাত পপ তারকা দুয়া লিপা। ব্রিটিশ অভিনেতা ক্যালাম টার্নারের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।

আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত বিয়ের প্রথম ছবি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। প্রিয় তারকার জীবনের এই নতুন অধ্যায়ে শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসাচ্ছেন ভক্তরা।

জানা গেছে, লন্ডনের মেরিলিবোন এলাকার একটি রেজিস্ট্রি অফিসে ঘরোয়া পরিবেশে সম্পন্ন হয়েছে বিয়ের আনুষ্ঠানিকতা। মাত্র ৩০ থেকে ৪০ মিনিটের সংক্ষিপ্ত অনুষ্ঠানে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে একে অপরের হাত ধরেন দুয়া ও ক্যালাম।

অনুষ্ঠান শেষে নবদম্পতিকে কনফেটি ছুড়ে শুভেচ্ছা জানান স্বজনরা। পরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন তারা।

তবে বিয়ের আনন্দ-উৎসব এখানেই শেষ নয়। আগামী সপ্তাহে ইতালির সিসিলি দ্বীপে তিন দিনব্যাপী একটি বিলাসবহুল আয়োজনের পরিকল্পনা করেছেন এই তারকা জুটি।

খবরে বলা হয়েছে, ঐতিহাসিক ভিলা ভালগুয়ারনেরাতে অনুষ্ঠিত হতে যাওয়া সেই আয়োজনে সংগীত ও ফ্যাশন অঙ্গনের বহু তারকা অংশ নিতে পারেন। অতিথি তালিকায় থাকতে পারেন এলটন জন, মার্ক রনসন, চার্লি এক্সসিএক্স এবং দোনাতেলা ভার্সাচির মতো বিশ্বখ্যাত ব্যক্তিত্ব।

২০২৪ সালে প্রথমবার দুয়া লিপা ও ক্যালাম টার্নারের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়। যদিও শুরু থেকেই ব্যক্তিগত জীবনকে প্রচারের আলো থেকে দূরে রাখার চেষ্টা করেছেন তারা। ২০২৫ সালে বাগদানের খবর নিশ্চিত করার এক বছরের মধ্যেই ভালোবাসার সম্পর্ককে পরিণয়ে রূপ দিলেন এই আলোচিত জুটি।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

অবশেষে বিয়ে করলেন দুয়া লিপা! দীর্ঘ প্রেমের পর ক্যালাম টার্নারের সঙ্গে নতুন জীবনের শুরু

প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

featured Image

দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন বিশ্বখ্যাত পপ তারকা দুয়া লিপা। ব্রিটিশ অভিনেতা ক্যালাম টার্নারের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।

আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত বিয়ের প্রথম ছবি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। প্রিয় তারকার জীবনের এই নতুন অধ্যায়ে শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসাচ্ছেন ভক্তরা।

জানা গেছে, লন্ডনের মেরিলিবোন এলাকার একটি রেজিস্ট্রি অফিসে ঘরোয়া পরিবেশে সম্পন্ন হয়েছে বিয়ের আনুষ্ঠানিকতা। মাত্র ৩০ থেকে ৪০ মিনিটের সংক্ষিপ্ত অনুষ্ঠানে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে একে অপরের হাত ধরেন দুয়া ও ক্যালাম।

অনুষ্ঠান শেষে নবদম্পতিকে কনফেটি ছুড়ে শুভেচ্ছা জানান স্বজনরা। পরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন তারা।

তবে বিয়ের আনন্দ-উৎসব এখানেই শেষ নয়। আগামী সপ্তাহে ইতালির সিসিলি দ্বীপে তিন দিনব্যাপী একটি বিলাসবহুল আয়োজনের পরিকল্পনা করেছেন এই তারকা জুটি।

খবরে বলা হয়েছে, ঐতিহাসিক ভিলা ভালগুয়ারনেরাতে অনুষ্ঠিত হতে যাওয়া সেই আয়োজনে সংগীত ও ফ্যাশন অঙ্গনের বহু তারকা অংশ নিতে পারেন। অতিথি তালিকায় থাকতে পারেন এলটন জন, মার্ক রনসন, চার্লি এক্সসিএক্স এবং দোনাতেলা ভার্সাচির মতো বিশ্বখ্যাত ব্যক্তিত্ব।

২০২৪ সালে প্রথমবার দুয়া লিপা ও ক্যালাম টার্নারের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়। যদিও শুরু থেকেই ব্যক্তিগত জীবনকে প্রচারের আলো থেকে দূরে রাখার চেষ্টা করেছেন তারা। ২০২৫ সালে বাগদানের খবর নিশ্চিত করার এক বছরের মধ্যেই ভালোবাসার সম্পর্ককে পরিণয়ে রূপ দিলেন এই আলোচিত জুটি।

Editorial News 24

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0