ঈদে মুক্তিপ্রাপ্ত আলোচিত চলচ্চিত্র ‘রইদ’ দেখে প্রশংসায় ভাসালেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে সিনেমাটির গল্প, অভিনয় এবং নির্মাণশৈলীর ভূয়সী প্রশংসা করেন তিনি।
পিয়া জানান, তিনি নিজেকে চলচ্চিত্র সমালোচক মনে না করলেও ভালো সিনেমার প্রতি দর্শকদের আগ্রহ তৈরি করা প্রয়োজন বলেই ‘রইদ’ নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন।
তার মতে, মানসিকভাবে অসুস্থ এবং সমাজে অবহেলিত এক নারীর কঠিন জীবনসংগ্রাম অত্যন্ত সংবেদনশীলভাবে তুলে ধরা হয়েছে সিনেমাটিতে। বিশেষ করে সমাজের প্রান্তিক ও অসহায় মানুষের বাস্তবতাকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, তা তাকে গভীরভাবে নাড়া দিয়েছে।
অভিনয়ের প্রসঙ্গে পিয়া বলেন, নাজিফা তুষি তার চরিত্রে অসাধারণ দক্ষতার পরিচয় দিয়েছেন। পাশাপাশি ইমরানের অভিনয়ও গল্পকে আরও বাস্তব ও শক্তিশালী করেছে।
পরিচালক মেজবাউর রহমান সুমনের নির্মাণশৈলীরও প্রশংসা করেন তিনি। তার ভাষায়, অতিরঞ্জন বা অপ্রয়োজনীয় নাটকীয়তা ছাড়াই খুব সহজ ও গভীরভাবে গল্পটি তুলে ধরা হয়েছে।
পিয়া জান্নাতুল মনে করেন, ‘রইদ’ শুধু একটি ভালো চলচ্চিত্র নয়, বরং জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বিভিন্ন স্বীকৃতি পাওয়ার যোগ্য একটি সিনেমা। এমন গল্প, অভিনয় ও নির্মাণশৈলী বাংলা চলচ্চিত্রে বারবার দেখা যায় না বলেও মন্তব্য করেন তিনি।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন