English / বাংলা
Editorial News 24

তাসনিম জারা বলেন, তার সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে

বিএনপির সঙ্গে সমঝোতার অভিযোগ অস্বীকার করলেন তাসনিম জারা

বিএনপির সঙ্গে কোনো ধরনের নেগোসিয়েশন বা সমঝোতার অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা।সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে প্রতিক্রিয়া জানান।

পোস্টে তাসনিম জারা বলেন, তার সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে যে, ‘তাসনিম জারার সঙ্গে বিএনপির নেগোসিয়েশন হয়ে গিয়েছিল’ এবং ‘তিনি বিএনপির সঙ্গে যোগাযোগ করে গ্রিন সিগনাল পেয়েছেন’।এসব অভিযোগ প্রত্যাখ্যান করে তিনি বলেন, “এই দাবিগুলো সম্পূর্ণ কল্পনাপ্রসূত ও মিথ্যা। বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমি কখনো এ ধরনের কোনো আলোচনা করিনি।”

তিনি আরও বলেন, যারা এমন দাবি করছেন, তাদের কাছে প্রশ্ন রাখা উচিত—কবে, কোথায় এবং কার সঙ্গে এই কথিত নেগোসিয়েশন হয়েছে? কোনো নাম, তারিখ বা প্রমাণ তারা দেখাতে পারবেন না, কারণ এমন কোনো ঘটনা কখনো ঘটেনি। তাসনিম জারা অভিযোগ করেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি নির্দিষ্ট বয়ান প্রতিষ্ঠার জন্য এসব তথ্য ছড়ানো হচ্ছে। তিনি বলেন, “নিজেদের সুবিধামতো একটি ন্যারেটিভ দাঁড় করাতেই এই মিথ্যা প্রচার করা হচ্ছে। মিথ্যার রাজনীতি আর কত?”

এ সময় তিনি গুজব ও ভিত্তিহীন তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

বিএনপির সঙ্গে সমঝোতার অভিযোগ অস্বীকার করলেন তাসনিম জারা

প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

featured Image

বিএনপির সঙ্গে কোনো ধরনের নেগোসিয়েশন বা সমঝোতার অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা।সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে প্রতিক্রিয়া জানান।

পোস্টে তাসনিম জারা বলেন, তার সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে যে, ‘তাসনিম জারার সঙ্গে বিএনপির নেগোসিয়েশন হয়ে গিয়েছিল’ এবং ‘তিনি বিএনপির সঙ্গে যোগাযোগ করে গ্রিন সিগনাল পেয়েছেন’।এসব অভিযোগ প্রত্যাখ্যান করে তিনি বলেন, “এই দাবিগুলো সম্পূর্ণ কল্পনাপ্রসূত ও মিথ্যা। বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমি কখনো এ ধরনের কোনো আলোচনা করিনি।”

তিনি আরও বলেন, যারা এমন দাবি করছেন, তাদের কাছে প্রশ্ন রাখা উচিত—কবে, কোথায় এবং কার সঙ্গে এই কথিত নেগোসিয়েশন হয়েছে? কোনো নাম, তারিখ বা প্রমাণ তারা দেখাতে পারবেন না, কারণ এমন কোনো ঘটনা কখনো ঘটেনি। তাসনিম জারা অভিযোগ করেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি নির্দিষ্ট বয়ান প্রতিষ্ঠার জন্য এসব তথ্য ছড়ানো হচ্ছে। তিনি বলেন, “নিজেদের সুবিধামতো একটি ন্যারেটিভ দাঁড় করাতেই এই মিথ্যা প্রচার করা হচ্ছে। মিথ্যার রাজনীতি আর কত?”

এ সময় তিনি গুজব ও ভিত্তিহীন তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান।

Editorial News 24

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0