English / বাংলা
Editorial News 24

লেবানন-ইসরাইল উত্তেজনার মধ্যে ট্রাম্পের কড়া মন্তব্য; বৈরুত হামলা পরিকল্পনা নিয়ে দুই নেতার টানাপোড়েনের দাবি

নেতানিয়াহুকে ‘বদ্ধ পাগল’ ও ‘সবাই তাকে ঘৃণা করে’ বলেন ট্রাম্প! ফোনালাপ ঘিরে নতুন উত্তেজনা

লেবাননে ইসরাইলের সামরিক অভিযান জোরদারের পরিকল্পনাকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে ফোনালাপ ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ফোনালাপের সময় ট্রাম্প নেতানিয়াহুকে ‘বদ্ধ পাগল’ এবং ‘সবাই তাকে ঘৃণা করে’ বলে মন্তব্য করেন। লেবাননের রাজধানী বৈরুতে সম্ভাব্য হামলা ও দক্ষিণ লেবাননে সামরিক অভিযান সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে অসন্তোষ থেকেই এই কড়া ভাষার ব্যবহার করেন তিনি।

প্রতিবেদনে আরও বলা হয়, ট্রাম্প আশঙ্কা প্রকাশ করেন যে, লেবাননে বড় ধরনের সামরিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যে চলমান কূটনৈতিক স্থিতিশীলতা প্রচেষ্টাকে ব্যাহত করতে পারে। বিশেষ করে ইরানকে ঘিরে চলমান আলোচনার ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও তিনি সতর্ক করেন।

মার্কিন সূত্র অনুযায়ী, বৈরুতে বেসামরিক ক্ষয়ক্ষতির ঝুঁকি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ট্রাম্প। তিনি হিজবুল্লাহর এক কমান্ডারকে লক্ষ্য করে পুরো একটি ভবনে হামলার পরিকল্পনার বিরোধিতা করেন। ফোনালাপের পর ইসরাইল একটি নির্ধারিত হামলা পরিকল্পনা থেকে সরে এসেছে বলেও দাবি করা হয়।

তবে ট্রাম্প পরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে জানান, নেতানিয়াহুর সঙ্গে তার আলোচনা ফলপ্রসূ হয়েছে এবং বড় ধরনের সামরিক পদক্ষেপ না নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।

অন্যদিকে নেতানিয়াহু ফোনালাপের বিষয়টি স্বীকার করলেও এটিকে সংযম নয়, বরং সতর্কবার্তা হিসেবে ব্যাখ্যা করেন। তিনি বলেন, হিজবুল্লাহ হামলা অব্যাহত রাখলে ইসরাইল কঠোর জবাব দেবে এবং দক্ষিণ লেবাননে অভিযান চলবে পরিকল্পনা অনুযায়ী।

এদিকে লেবাননের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত উত্তেজনা কমাতে একটি সম্ভাব্য সমঝোতা নিয়ে আলোচনা চলছে। তবে পরিস্থিতি এখনও অনিশ্চিত এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য এটি নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে পর্যবেক্ষকদের মত।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

নেতানিয়াহুকে ‘বদ্ধ পাগল’ ও ‘সবাই তাকে ঘৃণা করে’ বলেন ট্রাম্প! ফোনালাপ ঘিরে নতুন উত্তেজনা

প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

featured Image

লেবাননে ইসরাইলের সামরিক অভিযান জোরদারের পরিকল্পনাকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে ফোনালাপ ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ফোনালাপের সময় ট্রাম্প নেতানিয়াহুকে ‘বদ্ধ পাগল’ এবং ‘সবাই তাকে ঘৃণা করে’ বলে মন্তব্য করেন। লেবাননের রাজধানী বৈরুতে সম্ভাব্য হামলা ও দক্ষিণ লেবাননে সামরিক অভিযান সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে অসন্তোষ থেকেই এই কড়া ভাষার ব্যবহার করেন তিনি।

প্রতিবেদনে আরও বলা হয়, ট্রাম্প আশঙ্কা প্রকাশ করেন যে, লেবাননে বড় ধরনের সামরিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যে চলমান কূটনৈতিক স্থিতিশীলতা প্রচেষ্টাকে ব্যাহত করতে পারে। বিশেষ করে ইরানকে ঘিরে চলমান আলোচনার ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও তিনি সতর্ক করেন।

মার্কিন সূত্র অনুযায়ী, বৈরুতে বেসামরিক ক্ষয়ক্ষতির ঝুঁকি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ট্রাম্প। তিনি হিজবুল্লাহর এক কমান্ডারকে লক্ষ্য করে পুরো একটি ভবনে হামলার পরিকল্পনার বিরোধিতা করেন। ফোনালাপের পর ইসরাইল একটি নির্ধারিত হামলা পরিকল্পনা থেকে সরে এসেছে বলেও দাবি করা হয়।

তবে ট্রাম্প পরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে জানান, নেতানিয়াহুর সঙ্গে তার আলোচনা ফলপ্রসূ হয়েছে এবং বড় ধরনের সামরিক পদক্ষেপ না নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।

অন্যদিকে নেতানিয়াহু ফোনালাপের বিষয়টি স্বীকার করলেও এটিকে সংযম নয়, বরং সতর্কবার্তা হিসেবে ব্যাখ্যা করেন। তিনি বলেন, হিজবুল্লাহ হামলা অব্যাহত রাখলে ইসরাইল কঠোর জবাব দেবে এবং দক্ষিণ লেবাননে অভিযান চলবে পরিকল্পনা অনুযায়ী।

এদিকে লেবাননের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত উত্তেজনা কমাতে একটি সম্ভাব্য সমঝোতা নিয়ে আলোচনা চলছে। তবে পরিস্থিতি এখনও অনিশ্চিত এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য এটি নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে পর্যবেক্ষকদের মত।

Editorial News 24

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0