আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের কানসাসে প্রস্তুতি ক্যাম্প শুরু করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ক্যাম্প শুরু হওয়ার পর থেকেই দল ও অধিনায়ক লিওনেল মেসিকে ঘিরে নতুন নতুন আলোচনা তৈরি হয়েছে।
এরই মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে মেসির রুম নম্বর—২০২। এই সংখ্যা নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ভিন্নধর্মী এক ব্যাখ্যা, যা আর্জেন্টাইন সমর্থকদের মধ্যে নতুন করে শিরোপা জয়ের স্বপ্ন জাগিয়েছে।
সমর্থকদের একাংশ বলছে, কাতার বিশ্বকাপের সময় মেসির রুম নম্বর ছিল ২০১। সেই সংখ্যা (২+০+১) যোগ করলে হয় ৩, যা আর্জেন্টিনার তৃতীয় বিশ্বকাপ শিরোপার সঙ্গে মিলিয়ে দেখছেন তারা। এবার মেসির রুম ২০২—যার যোগফল (২+০+২) = ৪। তাই অনেকেই এটিকে আর্জেন্টিনার সম্ভাব্য চতুর্থ বিশ্বকাপ জয়ের ‘ইঙ্গিত’ হিসেবে দেখছেন।
তবে জাতীয় দলের ক্যাম্পে মেসির একা রুমে থাকা নতুন কিছু নয়। ঘনিষ্ঠ বন্ধু সার্জিও আগুয়েরো অবসরের পর থেকে তিনি সাধারণত একাই থাকেন। কাতার বিশ্বকাপেও তিনি একক কক্ষেই ছিলেন।
অন্যদিকে দলের অন্যান্য খেলোয়াড়রা নিয়ম অনুযায়ী জোড়ায় জোড়ায় রুম শেয়ার করছেন। মেসির ঘনিষ্ঠ সতীর্থ রদ্রিগো ডি পল এবারও ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দির সঙ্গে একই কক্ষে রয়েছেন।
ওতামেন্দি সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের রুমের একটি ছবি শেয়ার করার পর থেকেই ভক্তদের মধ্যে আলোচনা আরও বেড়ে যায়।
বিশ্বকাপ যত এগিয়ে আসছে, ততই আর্জেন্টিনাকে ঘিরে আবেগ ও প্রত্যাশা বাড়ছে। আর সেই আবেগের কেন্দ্রবিন্দুতে এখন আবারও লিওনেল মেসি ও তার রহস্যময় ‘২০২ নম্বর রুম’।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন