English / বাংলা
Editorial News 24

বিক্ষোভের মধ্যেই তাকে পদে বহাল রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক

খুরশীদ আলমই থাকছেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, জানাল বাংলাদেশ ব্যাংক

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান পদে মো. খুরশীদ আলমের নিয়োগ বাতিলের দাবিতে চলমান বিক্ষোভের মধ্যেই তাকে পদে বহাল রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (১ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, আন্দোলনের কারণে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পরিবর্তনের কোনো আলোচনা কেন্দ্রীয় ব্যাংকে হচ্ছে না। তিনি বলেন, “আজ যদি কোনো আন্দোলনের কারণে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়, তাহলে ভবিষ্যতে অন্য কোনো পক্ষও একইভাবে সিদ্ধান্ত বদলের দাবিতে আন্দোলন করতে পারে। এভাবে কোনো প্রতিষ্ঠানের সিদ্ধান্ত পরিচালিত হতে পারে না।” আরিফ হোসেন খান আরও জানান, বাংলাদেশ ব্যাংক তার নিজস্ব নীতিমালা ও প্রক্রিয়া অনুযায়ী কাজ করবে এবং এ বিষয়ে অবস্থান পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই।

এর আগে সোমবার সকালে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে একদল বিক্ষোভকারী রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। তারা নবনিযুক্ত চেয়ারম্যান খুরশীদ আলমের নিয়োগ বাতিলের দাবি জানান। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, জলকামান, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।

উল্লেখ্য, গত ২৪ মে রাতে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মো. খুরশীদ আলমকে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। তার নিয়োগের পর থেকেই একটি অংশের গ্রাহক ও সংশ্লিষ্টদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

খুরশীদ আলমই থাকছেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, জানাল বাংলাদেশ ব্যাংক

প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

featured Image

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান পদে মো. খুরশীদ আলমের নিয়োগ বাতিলের দাবিতে চলমান বিক্ষোভের মধ্যেই তাকে পদে বহাল রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (১ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, আন্দোলনের কারণে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পরিবর্তনের কোনো আলোচনা কেন্দ্রীয় ব্যাংকে হচ্ছে না। তিনি বলেন, “আজ যদি কোনো আন্দোলনের কারণে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়, তাহলে ভবিষ্যতে অন্য কোনো পক্ষও একইভাবে সিদ্ধান্ত বদলের দাবিতে আন্দোলন করতে পারে। এভাবে কোনো প্রতিষ্ঠানের সিদ্ধান্ত পরিচালিত হতে পারে না।” আরিফ হোসেন খান আরও জানান, বাংলাদেশ ব্যাংক তার নিজস্ব নীতিমালা ও প্রক্রিয়া অনুযায়ী কাজ করবে এবং এ বিষয়ে অবস্থান পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই।

এর আগে সোমবার সকালে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে একদল বিক্ষোভকারী রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। তারা নবনিযুক্ত চেয়ারম্যান খুরশীদ আলমের নিয়োগ বাতিলের দাবি জানান। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, জলকামান, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।

উল্লেখ্য, গত ২৪ মে রাতে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মো. খুরশীদ আলমকে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। তার নিয়োগের পর থেকেই একটি অংশের গ্রাহক ও সংশ্লিষ্টদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

Editorial News 24

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0