English / বাংলা
Editorial News 24

শারীরিক অসুস্থতার কারণে

পদত্যাগ করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন দীপেন দেওয়ান। শারীরিক অসুস্থতাকে কারণ হিসেবে উল্লেখ করে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন তিনি।

পদত্যাগপত্রে দীপেন দেওয়ান উল্লেখ করেন, মন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। অসুস্থতার কারণে মন্ত্রণালয়ের নিয়মিত কার্যক্রম পরিচালনা ও দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও প্রশাসনিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

দীপেন দেওয়ানের বয়স ৬৩ বছর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটি আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি বিজয়ী হন। নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে সর্বোচ্চ ভোটের ব্যবধানে জয় লাভের রেকর্ডও গড়েন তিনি।

প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরই মন্ত্রিসভায় স্থান পান দীপেন দেওয়ান এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেন। রাজনীতিতে যোগ দেওয়ার আগে তিনি বিচার বিভাগে কর্মরত ছিলেন। ২০০৫ সালে যুগ্ম জেলা জজের পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দেন। পরে ২০১০ সালে রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন। ২০১৬ সাল থেকে তিনি কেন্দ্রীয় বিএনপির সহধর্মবিষয়ক সহসম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

পদত্যাগ করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

featured Image

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন দীপেন দেওয়ান। শারীরিক অসুস্থতাকে কারণ হিসেবে উল্লেখ করে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন তিনি।

পদত্যাগপত্রে দীপেন দেওয়ান উল্লেখ করেন, মন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। অসুস্থতার কারণে মন্ত্রণালয়ের নিয়মিত কার্যক্রম পরিচালনা ও দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও প্রশাসনিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

দীপেন দেওয়ানের বয়স ৬৩ বছর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটি আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি বিজয়ী হন। নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে সর্বোচ্চ ভোটের ব্যবধানে জয় লাভের রেকর্ডও গড়েন তিনি।

প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরই মন্ত্রিসভায় স্থান পান দীপেন দেওয়ান এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেন। রাজনীতিতে যোগ দেওয়ার আগে তিনি বিচার বিভাগে কর্মরত ছিলেন। ২০০৫ সালে যুগ্ম জেলা জজের পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দেন। পরে ২০১০ সালে রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন। ২০১৬ সাল থেকে তিনি কেন্দ্রীয় বিএনপির সহধর্মবিষয়ক সহসম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন।

Editorial News 24

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0