English / বাংলা
Editorial News 24

হিজবুল্লাহর হামলার জবাবে বোফোর্ট দুর্গ দখলের দাবি দখলদার ইসরায়েলের; জরুরি বৈঠক ডাকল জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

লেবাননে সামরিক অভিযান জোরদারের নির্দেশ নেতানিয়াহুর, উত্তেজনা চরমে

যুদ্ধবিরতি কার্যকর থাকলেও লেবাননে সামরিক অভিযান আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হিজবুল্লাহর সাম্প্রতিক রকেট ও ড্রোন হামলার পর দেশটির সেনাবাহিনীকে আরও অগ্রসর হওয়ার নির্দেশ দেন তিনি।

ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক বোফোর্ট দুর্গ নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে তারা। দীর্ঘ ২৬ বছর পর এই দুর্গ পুনরায় দখলে নেওয়ার বিষয়টি ইসরায়েলের জন্য গুরুত্বপূর্ণ সামরিক সাফল্য হিসেবে তুলে ধরা হচ্ছে।

এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, “লেবাননে আমাদের স্থল অভিযান আরও সম্প্রসারিত ও শক্তিশালী করতে সেনাবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।” তার ভাষ্য অনুযায়ী, হিজবুল্লাহর প্রভাব কমিয়ে সীমান্ত এলাকায় ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করাই এই অভিযানের প্রধান লক্ষ্য।

এদিকে পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মহল। উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি জরুরি বৈঠক আহ্বানের উদ্যোগ নিয়েছে ফ্রান্স।

গত এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি হলেও সীমান্তে দুই পক্ষের মধ্যে উত্তেজনা পুরোপুরি থামেনি। লেবাননের তথ্য অনুযায়ী, চলমান সংঘাতে এখন পর্যন্ত ৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন এবং বাস্তুচ্যুত হয়েছেন ১২ লাখেরও বেশি মানুষ।

অন্যদিকে ইসরায়েল জানিয়েছে, হিজবুল্লাহর হামলায় তাদের বেশ কয়েকজন সেনা ও বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। পাশাপাশি উত্তরাঞ্চলের হাজারো বাসিন্দা নিরাপত্তার কারণে এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বোফোর্ট দুর্গকে দক্ষিণ লেবাননে গড়ে তোলা নতুন নিরাপত্তা বলয়ের অংশ হিসেবে ব্যবহার করা হবে। তবে বিশ্লেষকদের একাংশ মনে করছেন, দুর্গে পতাকা উত্তোলনের বিষয়টি সামরিক সাফল্যের পাশাপাশি অভ্যন্তরীণ জনমতকে প্রভাবিত করার কৌশলও হতে পারে।

এদিকে লেবাননের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের দাবি, দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান হামলায় বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে। নতুন করে সংঘাত বৃদ্ধির ফলে সম্প্রতি শুরু হওয়া কূটনৈতিক প্রচেষ্টা ও যুদ্ধবিরতি আলোচনাও অনিশ্চয়তার মুখে পড়েছে।

সূত্র: রয়টার্স

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

লেবাননে সামরিক অভিযান জোরদারের নির্দেশ নেতানিয়াহুর, উত্তেজনা চরমে

প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0