শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান। সোমবার (১ জুন) প্রধানমন্ত্রীর উদ্দেশে লেখা এক চিঠিতে তিনি মন্ত্রীর পদ থেকে অব্যাহতি চেয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান।
পদত্যাগপত্রে দীপেন দেওয়ান উল্লেখ করেন, মন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। অসুস্থতার কারণে মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ও নিয়মিত কার্যক্রম পরিচালনায় নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হচ্ছে তাকে।
চিঠিতে তিনি বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম ও প্রশাসনিক কাজের গতি অব্যাহত রাখার স্বার্থে বর্তমান পদে বহাল থাকা তার জন্য সমীচীন হবে না। তাই তিনি মন্ত্রীর পদ থেকে অব্যাহতি গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ জানিয়েছেন।
দীপেন দেওয়ান আরও আশা প্রকাশ করেন, সরকারের কার্যক্রম নির্বিঘ্ন ও গতিশীল রাখতে প্রয়োজনীয় সিদ্ধান্ত যথাসময়ে গ্রহণ করা হবে। তবে তার পদত্যাগপত্র গ্রহণের বিষয়ে এখনো সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
উল্লেখ্য, দীপেন দেওয়ান রাঙামাটি পার্বত্য জেলার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করে আসছিলেন।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন