বাংলা নাটক ও চলচ্চিত্রের পরিচিত মুখ অভিনেতা সোহেল খান সম্প্রতি একটি টেলিভিশন সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন ও দাম্পত্য সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেছেন। সেখানে বিয়ে প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, যদি আগে জানতেন সংসার জীবনে এত জটিলতা রয়েছে, তাহলে হয়তো বিয়েই করতেন না।
সোহেল খানের ভাষ্য, “আগে যদি জানতাম মেয়ে মানুষের এত ঝামেলা, তাহলে বিয়েই করতাম না। একাই জীবন কাটিয়ে দিতাম।” তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।
দাম্পত্য সম্পর্কের পরিবর্তন নিয়ে কথা বলতে গিয়ে অভিনেতা বলেন, আগের প্রজন্মের স্বামী-স্ত্রীর সম্পর্কের মধ্যে যে আন্তরিকতা, শ্রদ্ধা ও একসঙ্গে থাকার অনুভূতি ছিল, বর্তমান সময়ে তা অনেকটাই কমে গেছে।
তিনি বলেন, “আগে দেখতাম মা রান্না করছেন, বাবা পাশে বসে আছেন। একজন খেলে অন্যজনও পাশে থাকত। সম্পর্কগুলোর মধ্যে অন্যরকম মায়া ও ভালোবাসা ছিল। এখন সময় বদলে গেছে, মানুষও অনেক বদলে গেছে।”
ভালোবাসার সম্পর্ক থেকে বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়া সোহেল খান জানান, তিনি এখনও সাধারণ ও স্বাভাবিক জীবনযাপনেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। অভিনয় এবং নিজের কাজ নিয়েই ভবিষ্যতে আরও গঠনমূলকভাবে এগিয়ে যেতে চান বলে জানান এই অভিনেতা।
সাম্প্রতিক এই মন্তব্যের মাধ্যমে ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা ও বর্তমান সমাজে সম্পর্কের পরিবর্তন নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন সোহেল খান, যা ইতোমধ্যে দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন