ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই খোলামেলা কথা বলতে পছন্দ করেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এবার ঈদুল আজহা উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানে প্রেম, বিয়ে এবং জীবনের নানা অভিজ্ঞতা নিয়ে অকপটে কথা বলেছেন তিনি।
অনুষ্ঠানে বাঁধনের কাছে জানতে চাওয়া হয়, নতুন করে প্রেম বা বিয়ে নিয়ে কোনো পরিকল্পনা আছে কি না। উত্তরে তিনি জানান, গত বছর তার বিয়ের পরিকল্পনা ছিল এবং একজনকে বিয়ের জন্য উপযুক্ত বলেও মনে হয়েছিল। তবে শেষ পর্যন্ত সেই সম্পর্ক আর পরিণতি পায়নি।
বাঁধন বলেন, “সত্যি বলতে গত বছর বিয়ের কথা ভেবেছিলাম। এমনকি একজনকে পেয়েছিলামও। তার পরিবার, বিশেষ করে তার মা আমাকে খুব পছন্দ করতেন। কিন্তু শেষ পর্যন্ত সে-ই উধাও হয়ে গেল!”
অভিনেত্রীর এই মন্তব্যে অনুষ্ঠানে উপস্থিত অনেকেই হাসিতে মেতে ওঠেন। তবে মজার ছলে বলা এই কথার আড়ালে ছিল তার ব্যক্তিগত জীবনের বাস্তব অভিজ্ঞতা।
বর্তমানে বিয়ের জন্য উপযুক্ত কাউকে খুঁজে পাচ্ছেন না বলেও জানান বাঁধন। যদিও প্রেমের প্রস্তাব বা সম্পর্কের সুযোগ এসেছে বলে স্বীকার করেছেন তিনি।
তার ভাষায়, “প্রেম করার মতো দু-একজন মানুষ পেয়েছিলাম। একজনের সঙ্গে সম্পর্কও ছিল। কিন্তু প্রেম আর বিয়ে তো এক জিনিস নয়। বিয়ের জন্য সঠিক মানুষ খুঁজে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
নিজের অতীতের প্রসঙ্গ টেনে অভিনেত্রী বলেন, “বিয়ে তো আমি দুইবার করে ফেলেছি। এখন আর সেই ভুল তৃতীয়বার করতে চাই না। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে অনেক বেশি ভাবতে হবে।”
আলাপচারিতায় শৈশবের ঈদ স্মৃতিও তুলে ধরেন বাঁধন। তিনি জানান, ছোটবেলায় কোরবানির ঈদ মানেই ছিল পরিবারের সবাইকে নিয়ে গ্রামের বাড়িতে আনন্দময় সময় কাটানো। বিশেষ করে মুন্সীগঞ্জের শ্রীনগরে কাটানো ঈদের স্মৃতিগুলো এখনও তার কাছে ভীষণ প্রিয়।
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ঈদের অনুভূতিও বদলে গেছে বলে মনে করেন এই অভিনেত্রী। তার মতে, আগে যেখানে আনন্দটাই ছিল মূল বিষয়, এখন সেখানে দায়িত্ববোধ বেশি কাজ করে।
বাঁধন বলেন, “ছোটবেলায় ঈদ মানেই ছিল আনন্দ আর উচ্ছ্বাস। আর রোজার ঈদের সবচেয়ে বড় আকর্ষণ ছিল সিনেমা হলে গিয়ে নতুন ছবি দেখা। সেই স্মৃতিগুলো এখনও আমাকে নস্টালজিক করে তোলে।”
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন