আসন্ন লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) ২০২৬ আসরকে সামনে রেখে আরও এক বাংলাদেশি ক্রিকেটার সরাসরি চুক্তিতে দল পেয়েছেন। বাংলাদেশ জাতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক ও উইকেটকিপার-ব্যাটার লিটন দাসকে দলে ভিড়িয়েছে গল গ্যালান্টস।
রোববার (৩১ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে এক ঘোষণার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে ফ্র্যাঞ্চাইজিটি। গল গ্যালান্টস তাদের বার্তায় জানায়, বাংলাদেশের এই তারকা ক্রিকেটার আগামী মৌসুমে তাদের হয়ে মাঠে নামবেন।
এর আগে বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান এবং ডানহাতি পেসার তাসকিন আহমেদকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছিল জাফনা কিংস। ফলে এবারের এলপিএলে বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও শক্তিশালী হচ্ছে।
লিটন দাসের জন্য এটি এলপিএলে নতুন কোনো অভিজ্ঞতা নয়। ২০২৩ মৌসুমে গল টাইটান্সের হয়ে অংশ নিয়েছিলেন তিনি। তবে সেই আসরে তিন ম্যাচ খেলে মাত্র ৩৪ রান করতে সক্ষম হন। এবার নতুন দলে নিজের সেরাটা দেওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবেন এই ওপেনার।
এদিকে এলপিএলের ষষ্ঠ আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে সোমবার (১ জুন)। ড্রাফটে অংশ নিতে নাম নিবন্ধন করেছেন আরও ৩০ জন বাংলাদেশি ক্রিকেটার। ফলে ড্রাফট শেষে বাংলাদেশ থেকে আরও কয়েকজন ক্রিকেটার দল পান কি না, সেটিও আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকবে।
আগামী ১৭ জুলাই পর্দা উঠবে এবারের লঙ্কা প্রিমিয়ার লিগের। তবে একই সময়ে বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফর চলমান থাকবে, যা শেষ হওয়ার কথা ১৯ জুলাই। এ কারণে লিটন, সাকিব ও তাসকিন টুর্নামেন্টের শুরুর কিছু ম্যাচ মিস করতে পারেন। তারপরও আসরের বাকি অংশে তাদের পারফরম্যান্স দেখার অপেক্ষায় থাকবেন দেশের ক্রিকেটভক্তরা।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন