English / বাংলা
Editorial News 24

এদিকে সম্ভাব্য চুক্তি বাস্তবায়ন না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলেও সতর্ক করেন ট্রাম্প

ইরান পারমাণবিক অস্ত্র না রাখার বিষয়ে সম্মত হয়েছে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান পারমাণবিক অস্ত্র অর্জন না করার বিষয়ে সম্মত হয়েছে। তবে সম্ভাব্য চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র কোনো তাড়াহুড়া করছে না বলেও জানিয়েছেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, দ্রুত চুক্তির চেয়ে কার্যকর ও শক্তিশালী চুক্তি করাই তার অগ্রাধিকার। তাড়াহুড়া করলে ভালো চুক্তি সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

ট্রাম্পের ভাষ্য, যুক্তরাষ্ট্র ধীরে ধীরে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের দিকে এগোচ্ছে এবং ওয়াশিংটন ও তেহরান একটি সমঝোতার খুব কাছাকাছি রয়েছে। তবে আলোচনা সফল না হলে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে বলেও ইঙ্গিত দেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইরান যেন কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে। এ বিষয়ে ইরান ইতোমধ্যে সম্মতি দিয়েছে বলেও দাবি করেন তিনি। এদিকে সম্ভাব্য চুক্তি বাস্তবায়ন না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলেও সতর্ক করেন ট্রাম্প।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

ইরান পারমাণবিক অস্ত্র না রাখার বিষয়ে সম্মত হয়েছে: ট্রাম্প

প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬

featured Image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান পারমাণবিক অস্ত্র অর্জন না করার বিষয়ে সম্মত হয়েছে। তবে সম্ভাব্য চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র কোনো তাড়াহুড়া করছে না বলেও জানিয়েছেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, দ্রুত চুক্তির চেয়ে কার্যকর ও শক্তিশালী চুক্তি করাই তার অগ্রাধিকার। তাড়াহুড়া করলে ভালো চুক্তি সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

ট্রাম্পের ভাষ্য, যুক্তরাষ্ট্র ধীরে ধীরে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের দিকে এগোচ্ছে এবং ওয়াশিংটন ও তেহরান একটি সমঝোতার খুব কাছাকাছি রয়েছে। তবে আলোচনা সফল না হলে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে বলেও ইঙ্গিত দেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইরান যেন কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে। এ বিষয়ে ইরান ইতোমধ্যে সম্মতি দিয়েছে বলেও দাবি করেন তিনি। এদিকে সম্ভাব্য চুক্তি বাস্তবায়ন না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলেও সতর্ক করেন ট্রাম্প।

Editorial News 24

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0