মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে গত ২৪ ঘণ্টায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) নৌবাহিনীর সমন্বয় ও অনুমতি নিয়ে ২৮টি বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে বলে দাবি করেছে ইরান। রোববার (৩১ মে) আইআরজিসির নৌবাহিনীর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, প্রণালি অতিক্রমকারী জাহাজগুলোর মধ্যে তেলবাহী ট্যাংকার, কনটেইনারবাহী জাহাজসহ বিভিন্ন ধরনের বাণিজ্যিক নৌযান ছিল। এসব জাহাজ আইআরজিসির নিরাপত্তা ব্যবস্থার আওতায় হরমুজ প্রণালি পার হয়েছে বলে দাবি করা হয়েছে।
আইআরজিসি তাদের বিবৃতিতে পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক উপস্থিতির সমালোচনা করে বলেছে, এ অঞ্চলের নিরাপত্তাহীনতার জন্য বহিরাগত শক্তির কার্যক্রম দায়ী। একই সঙ্গে তারা দাবি করেছে, হরমুজ প্রণালির ওপর ইরান বর্তমানে কার্যকর ও কৌশলগত নিয়ন্ত্রণ বজায় রেখেছে।
এর আগে শনিবার ইরানের ‘খাতাম আল-আম্বিয়া’ সেন্ট্রাল হেডকোয়ার্টার্স এক সতর্কবার্তায় জানায়, হরমুজ প্রণালিতে প্রবেশের আগে বাণিজ্যিক জাহাজ ও তেল ট্যাংকারগুলোকে নির্ধারিত রুট অনুসরণ করতে হবে এবং আইআরজিসির নৌবাহিনীর কাছ থেকে পূর্বানুমতি নিতে হবে। অন্যথায় জাহাজগুলোর নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে বলেও উল্লেখ করা হয়।
ইরানি গণমাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি হরমুজ প্রণালিতে নৌযান চলাচল নিয়ন্ত্রণে নতুন ট্রাফিক ব্যবস্থাপনা চালু করেছে তেহরান। এর আওতায় প্রণালি ব্যবহার করতে আগ্রহী জাহাজগুলোকে নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে অনুমোদন নিতে হচ্ছে।
ইরানের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক পদক্ষেপের পরিপ্রেক্ষিতে এই নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে। পাশাপাশি ওয়াশিংটনের আরোপিত অর্থনৈতিক অবরোধকে তারা যুদ্ধবিরতি চুক্তির পরিপন্থী বলেও উল্লেখ করেছে।
বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। ফলে এই জলপথে যেকোনো ধরনের বিধিনিষেধ বা নিরাপত্তা পরিস্থিতির পরিবর্তন বৈশ্বিক জ্বালানি বাজারে সরাসরি প্রভাব ফেলতে পারে।
প্রেস টিভির প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরান ভবিষ্যতে পরিস্থিতির উন্নতি ও অবরোধ প্রত্যাহারের ওপর নির্ভর করে বিধিনিষেধ শিথিল করার বিষয়ে বিবেচনা করতে পারে। তবে দেশটির কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, হরমুজ প্রণালিতে নৌযান চলাচলের ওপর নতুন নিরাপত্তা কাঠামো দীর্ঘমেয়াদে বহাল থাকতে পারে।
সূত্র: প্রেস টিভি
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬

আপনার মতামত লিখুন