উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের পর ফ্রান্সজুড়ে প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) সমর্থকদের উদযাপন সহিংস রূপ নিয়েছে। দেশটির বিভিন্ন শহরে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অন্তত ৪১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানী প্যারিসসহ বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। সহিংসতার কারণে কিছু স্থানে বাস, ট্রেন ও রেল চলাচলেও বিঘ্ন ঘটে।
স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিভিন্ন এলাকায় ফ্লেয়ার ও আতশবাজি জ্বালানো হচ্ছে, যানবাহনে আগুন দেওয়া হচ্ছে এবং বেশ কয়েকটি স্থাপনায় ভাঙচুর চালানো হচ্ছে। অন্তত একটি দোকানের শোকেসও ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফাইনালে আর্সেনালকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা নিশ্চিত করার পরপরই প্যারিসের বিখ্যাত শঁজেলিজে সড়কে হাজারো সমর্থকের সমাগম ঘটে। এর আগে পার্ক দে প্রিন্সেসে বড় পর্দায় ম্যাচ উপভোগ করতে আসা কিছু সমর্থকের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনাও ঘটে।
পুলিশ জানিয়েছে, সহিংসতায় অন্তত ছয়টি যানবাহন, দুটি ব্যবসাপ্রতিষ্ঠান এবং একটি বাসস্টপ ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী টিয়ার গ্যাস নিক্ষেপ করে।
ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রোববার ভোর পর্যন্ত সারা দেশে ৪১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে রাজধানী প্যারিস থেকেই আটক করা হয়েছে ২৮০ জনকে।
স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ এসব ঘটনাকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে জানিয়েছেন, সংঘর্ষে সাতজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
এদিকে ডানপন্থী রাজনীতিক মেরিন লে পেন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, একটি ফুটবল ক্লাবের বিজয় উদযাপন দাঙ্গায় পরিণত হওয়া উদ্বেগজনক। তিনি দাবি করেন, বিজয়ের রাতেও অনেক মানুষ নিরাপত্তাহীনতার কারণে ঘরের বাইরে যেতে ভয় পান।
অন্যদিকে, পিএসজির শিরোপা উদযাপন উপলক্ষে রোববার রাজধানীতে বিশেষ বিজয় শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। এতে ক্লাবটির খেলোয়াড়রা শঁ দে মার্স ও আইফেল টাওয়ার সংলগ্ন এলাকা দিয়ে র্যালি করবেন। পরে তারা প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর আয়োজিত সংবর্ধনায় অংশ নেবেন।
উল্লেখ্য, গত বছরও পিএসজির ইউরোপীয় সাফল্য উদযাপনকে ঘিরে সহিংসতার ঘটনা ঘটে, যেখানে দুজনের প্রাণহানি হয়েছিল।
সূত্র: বিবিসি
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬

আপনার মতামত লিখুন