English / বাংলা
Editorial News 24

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরাকে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ছিল “বোকামিপূর্ণ” সিদ্ধান্ত

ইরানে সামরিক হস্তক্ষেপ ‘ভুল ছিল’, স্বীকার করলেন ট্রাম্প

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ নিয়ে নতুন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানে যুক্তরাষ্ট্রের জড়ানো উচিত হয়নি এবং অতীতে নেওয়া কিছু সামরিক সিদ্ধান্ত ছিল ভুল।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরাকে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ছিল “বোকামিপূর্ণ” সিদ্ধান্ত। একইসঙ্গে তিনি মন্তব্য করেন, “আমাদের ইরানেও যাওয়া উচিত হয়নি।”

তবে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক পদক্ষেপ না থাকলে ইরান ইতোমধ্যে পারমাণবিক অস্ত্র অর্জন করতে সক্ষম হতো। তার ভাষ্য, প্রায় নয় মাস আগে বি-২ বোমারু বিমান দিয়ে হামলা না চালানো হলে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হতে পারত।

তিনি বলেন, ইরানের পারমাণবিক সক্ষমতা বৃদ্ধি পেলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতা গুরুতর হুমকির মুখে পড়ত। এ প্রসঙ্গে ট্রাম্পের দাবি, এমন পরিস্থিতিতে পুরো অঞ্চলের ভূরাজনৈতিক ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারত।

সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে ইরানের সামরিক বাহিনীর কিছু অংশকে সরাসরি লক্ষ্যবস্তু করা থেকে বিরত থেকেছে। কারণ, তার মতে, বাহিনীর কিছু অংশ তুলনামূলকভাবে মধ্যপন্থী অবস্থানে রয়েছে। তবে যেসব অংশকে উগ্রপন্থী হিসেবে বিবেচনা করা হয়েছে, সেগুলোকেই লক্ষ্য করে অভিযান পরিচালনা করা হয়েছে।

অতীতের যুদ্ধনীতির সমালোচনা করে ট্রাম্প বলেন, সংঘাতের সময় সবকিছু ধ্বংস করে দেওয়ার মতো সিদ্ধান্তের কারণে অনেক দেশ দীর্ঘ সময় ধরে পুনর্গঠনের সংকটে ভুগেছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ভূমিকা, ইরান নীতি এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে ট্রাম্পের এই মন্তব্য নতুন করে আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে।

সূত্র: আল-জাজিরা

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

ইরানে সামরিক হস্তক্ষেপ ‘ভুল ছিল’, স্বীকার করলেন ট্রাম্প

প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0