বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে আর্জেন্টিনা। তবে টুর্নামেন্ট শুরুর আগেই একের পর এক চোটে বিপাকে পড়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। সর্বশেষ চোটের তালিকায় যোগ হয়েছে মিডফিল্ডার লিয়ান্দ্রো প্যারাদেসের নাম।
দলের অন্যতম গুরুত্বপূর্ণ এই মিডফিল্ডারের ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে টিয়ার ধরা পড়েছে। ফলে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য প্রস্তুতি ম্যাচগুলোতে মাঠে নামতে পারবেন না তিনি। বিষয়টি কোচ লিওনেল স্কালোনির জন্য নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
এর আগে লিওনেল মেসির শারীরিক অবস্থা নিয়েও শঙ্কা দেখা দিয়েছিল। ইন্টার মায়ামির হয়ে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচে বাম হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করে মাঠ ছাড়েন আর্জেন্টাইন অধিনায়ক। তবে পরীক্ষায় গুরুতর কোনো সমস্যা ধরা পড়েনি। চিকিৎসকরা জানিয়েছেন, এটি পেশিতে সামান্য টান। তাই হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হতে পারে।
এদিকে গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজও পুরোপুরি সুস্থ নন। অ্যাস্টন ভিলার হয়ে ইউরোপা লিগ ফাইনালের আগে ওয়ার্ম-আপে তার আঙুলে ছোট একটি ফাটল ধরা পড়ে। যদিও অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি এবং বিশ্বকাপের আগে তিনি সুস্থ হয়ে উঠবেন বলেই আশা করা হচ্ছে।
এছাড়া নিকো পাজ, ক্রিস্টিয়ান রোমেরো, হুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেস, গঞ্জালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা ও থিয়াগো আলমাদাসহ আরও কয়েকজন ফুটবলার বিভিন্ন ধরনের চোটে ভুগছেন।
এমন পরিস্থিতিতে বিকল্প পরিকল্পনাও তৈরি করে রেখেছে আর্জেন্টিনা টিম ম্যানেজমেন্ট। শেষ মুহূর্তে কোনো খেলোয়াড় ছিটকে গেলে সান্তিয়াগো বেলত্রান, অগাস্টিন গিয়াই, নিকোলাস কাপালদো, নিকোলাস ডমিঙ্গুয়েজ, মাতিয়াস সুলে, ম্যাক্সিম পেরন ও এমিলিয়ানো বুয়েন্দিয়ার মতো ফুটবলারদের দলে অন্তর্ভুক্ত করা হতে পারে।
বিশ্বকাপের ঠিক আগে একাধিক খেলোয়াড়ের চোট আর্জেন্টিনা শিবিরে বাড়তি চাপ তৈরি করেছে। এখন স্কালোনির সবচেয়ে বড় চাওয়া, মূল আসর শুরুর আগেই দলের গুরুত্বপূর্ণ ফুটবলাররা যেন পুরোপুরি ফিট হয়ে মাঠে ফিরতে পারেন।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬

আপনার মতামত লিখুন