English / বাংলা
Editorial News 24

সালমান খান দুই পক্ষকেই বিরোধ মিটিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কাজ করার আহ্বান জানিয়েছেন

‘ডন ৩’ নিয়ে ফারহান-রণবীর দ্বন্দ্বে মধ্যস্থতায় সালমান খান

বলিউডের বহুল আলোচিত সিনেমা ‘ডন ৩’ঘিরে চলমান বিতর্কে মধ্যস্থতার উদ্যোগ নিয়েছেন অভিনেতা সালমান খান। পরিচালক-প্রযোজক ফারহান আখতার এবং অভিনেতা রণবীর সিংয়ের মধ্যে সৃষ্ট মতবিরোধ মেটাতে তিনি ব্যক্তিগতভাবে উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

ভারতের একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সালমান খান দুই পক্ষকেই বিরোধ মিটিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি চান, এই দ্বন্দ্বের কারণে যেন কোনো পক্ষই ব্যক্তিগত বা পেশাগতভাবে ক্ষতিগ্রস্ত না হয়।

"বলিউড হাঙ্গামা"-র এক প্রতিবেদনে বলা হয়েছে, সালমান উভয় পক্ষকে চলচ্চিত্র শিল্পের বৃহত্তর স্বার্থে মতপার্থক্য দূর করে নিজ নিজ কাজে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি রণবীর সিং এবং আখতার পরিবারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্রের বরাতে জানা গেছে, সালমান ফারহান আখতারকে বুঝিয়েছেন যে, সৃজনশীল মতপার্থক্য চলচ্চিত্র অঙ্গনের একটি স্বাভাবিক বিষয়। একই সঙ্গে তিনি রণবীর সিংয়ের সঙ্গেও দীর্ঘ সময় কথা বলে তার অবস্থান বোঝার চেষ্টা করেছেন এবং সমাধানের পথ খুঁজছেন।

মূলত নির্মাতাদের সঙ্গে সৃজনশীল মতবিরোধের জেরেই ‘ডন ৩’ থেকে রণবীর সিং সরে দাঁড়িয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।ফ্রি প্রেস জার্নালজানিয়েছে, রণবীর এই চরিত্রটিকে আরও অন্ধকারাচ্ছন্ন, আক্রমণাত্মক ও সহিংস রূপে উপস্থাপন করতে চেয়েছিলেন। অন্যদিকে ফারহান আখতার ফ্র্যাঞ্চাইজিটির মূল ধারা ও ভাবনার সঙ্গে সামঞ্জস্য রেখে গল্প এগিয়ে নিতে আগ্রহী ছিলেন।

এছাড়া সিনেমার নির্মাণকাজে বিলম্ব এবং চূড়ান্ত চিত্রনাট্য না পাওয়ায়ও রণবীর অসন্তুষ্ট ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পরবর্তীতে বিষয়টি কেবল কাস্টিং পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ না থেকে আইনি ও পেশাগত বিরোধে রূপ নেয়। রণবীরের সরে দাঁড়ানোর পর ফারহান আখতার 'ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ' (FWICE)-এর শরণাপন্ন হন।

গত ২৫ মে সংস্থাটি রণবীর সিংয়ের বিরুদ্ধে অসহযোগিতামূলক আচরণের অভিযোগ তুলে একটি নির্দেশনা জারি করে। তাদের দাবি, বিষয়টি ব্যাখ্যা করতে একাধিকবার অনুরোধ জানানো হলেও অভিনেতা সরাসরি উপস্থিত হননি।

এদিকে ‘ডন ৩’-এর প্রযোজনা প্রতিষ্ঠান 'এক্সেল এন্টারটেইনমেন্ট' রণবীরের সরে দাঁড়ানোর কারণে হওয়া প্রি-প্রোডাকশন ব্যয়ের ক্ষতিপূরণ হিসেবে ৪৫ কোটি টাকা দাবি করেছে বলেও বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে।

তবে এ বিষয়ে রণবীর সিংয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, তিনি পুরো বিষয়টি ব্যক্তিগতভাবে এবং মর্যাদাপূর্ণ উপায়ে সমাধান করতে চান। অযথা জনসমক্ষে বিতর্ক বাড়াতে তিনি আগ্রহী নন।

বিবৃতিতে আরও বলা হয়, পেশাগত আলোচনা ও ব্যক্তিগত সম্পর্ক পরিপক্বতা, পারস্পরিক শ্রদ্ধা এবং সংযমের মাধ্যমেই সবচেয়ে ভালোভাবে পরিচালনা করা সম্ভব। তাই ‘ডন ৩’ বিতর্ক নিয়ে তিনি প্রকাশ্যে কোনো মন্তব্য করা থেকে বিরত রয়েছেন।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

‘ডন ৩’ নিয়ে ফারহান-রণবীর দ্বন্দ্বে মধ্যস্থতায় সালমান খান

প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0