English / বাংলা
Editorial News 24

৪১ বছর বয়সেও দুর্দান্ত ছন্দে রয়েছেন রোনালদো

রোনালদোর বিশ্বকাপ স্বপ্ন পূরণে সর্বোচ্চ চেষ্টা করবে পর্তুগাল

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদোর বর্ণাঢ্য ক্যারিয়ারে প্রায় সব বড় শিরোপাই রয়েছে। তবে এখনো অধরা রয়ে গেছে ফিফা বিশ্বকাপ ট্রফি। আসন্ন বিশ্বকাপকেই রোনালদোর শেষ সুযোগ হিসেবে দেখছেন অনেকেই। আর সেই স্বপ্ন পূরণে দল সর্বোচ্চ চেষ্টা করবে বলে জানিয়েছেন পর্তুগালের ডিফেন্ডার দিয়োগো দালোত।

৪১ বছর বয়সেও দুর্দান্ত ছন্দে রয়েছেন রোনালদো। বয়সকে যেন চ্যালেঞ্জ জানিয়েই নিয়মিত গোল করে যাচ্ছেন তিনি। আসন্ন বিশ্বকাপে খেলতে যাচ্ছেন নিজের ষষ্ঠ বিশ্বকাপ, যা ফুটবল ইতিহাসে বিরল এক অর্জন। তার অভিজ্ঞতা ও নেতৃত্বে এবারের আসরে শক্তিশালী দল হিসেবেই বিবেচিত হচ্ছে পর্তুগাল।

এক সাক্ষাৎকারে দালোত বলেন, বিশ্বজুড়ে অসংখ্য ফুটবলপ্রেমী চান রোনালদো বিশ্বকাপ জিতুক। পর্তুগাল ও বিশ্ব ফুটবলে তার অবদান অসামান্য। বিশ্বকাপ ট্রফি জিতে ক্যারিয়ার শেষ করতে পারলে সেটি তার জন্য বিশেষ এক অর্জন হবে। তবে দালোতের মতে, রোনালদোকে সর্বকালের সেরাদের একজন হিসেবে স্বীকৃতি পেতে বিশ্বকাপ জয়ের প্রয়োজন নেই। তারপরও এই শিরোপা তার সমৃদ্ধ ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে।

দেশের জার্সিতে এখন পর্যন্ত ২২৬ ম্যাচে ১৪৩ গোল করে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের দখলে রেখেছেন রোনালদো। তার নেতৃত্বেই বড় স্বপ্ন দেখছে পর্তুগাল।বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে আগামী সোমবার থেকে অনুশীলন শুরু করবে পর্তুগাল দল। মায়ামিতে মূল ক্যাম্পে যোগ দেওয়ার আগে চিলি ও নাইজেরিয়ার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।

আগামী ১৭ জুন ডি আর কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে পর্তুগাল। ‘কে’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ উজবেকিস্তান ও কলম্বিয়া। রোনালদোর শেষ বিশ্বকাপ ঘিরে সমর্থকদের প্রত্যাশাও আকাশছোঁয়া। এখন দেখার বিষয়, দীর্ঘদিনের সেই স্বপ্ন পূরণ করে বিশ্বকাপ ট্রফি হাতে নিয়েই কি ফুটবল ক্যারিয়ারের শেষ অধ্যায় রাঙাতে পারেন এই কিংবদন্তি।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

রোনালদোর বিশ্বকাপ স্বপ্ন পূরণে সর্বোচ্চ চেষ্টা করবে পর্তুগাল

প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0