পাকিস্তানের বিভিন্ন এলাকায় মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে অন্তত একজন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। ভূমিকম্পের পর আতঙ্ক ছড়িয়ে পড়ে বিভিন্ন অঞ্চলে। মঙ্গলবার (২৬ মে) দেশটির সংবাদমাধ্যম সামা টিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, সারাই আলমগীর, ভেরা, মালকওয়াল, ফালিয়া ও মান্দি বাহাউদ্দিনসহ বিভিন্ন এলাকায় ভূমিকম্পের কম্পন অনুভূত হয়। এছাড়া জালালপুর শরীফ এলাকায় একটি বাড়ির ছাদ ধসে পড়ে হতাহতের ঘটনা ঘটে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঝেলাম জেলার পিন্ড দাদান খান তহসিলের জালালপুর শরীফ এলাকায় কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় অন্তত একজন নিহত এবং আরও ১১ জন আহত হয়েছেন।
ঝেলামের ডেপুটি কমিশনার মির রেজা ওজগেন জানান, ভূমিকম্পে প্রায় ১০টি বাড়ি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, উদ্ধারকারী দল, পুলিশ ও প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে।
পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সন্ধ্যা ৭টা ৬ মিনিটে ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পটি রেকর্ড করা হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১২ কিলোমিটার গভীরে। এর কেন্দ্রস্থল ছিল ঝেলাম শহরের দক্ষিণ-পশ্চিমে প্রায় ৫৮ কিলোমিটার দূরে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি সেবা কার্যক্রম চালু রয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন