English / বাংলা
Editorial News 24

বিশ্বকাপে ইরানকে আতিথ্য দেবে মেক্সিকো

বিশ্বকাপে ইরানকে আতিথ্য দেবে মেক্সিকো

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্কের মধ্যেই ২০২৬ বিশ্বকাপে ইরানের জাতীয় ফুটবল দলকে আতিথ্য দেওয়ার ঘোষণা দিয়েছে মেক্সিকো।

স্থানীয় সময় সোমবার (২৫ মে) নিয়মিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাম। তিনি জানান, যুক্তরাষ্ট্র ইরানকে আতিথ্য দিতে আপত্তি জানানোয় ফিফা মেক্সিকোর সঙ্গে যোগাযোগ করে।

শেইনবাম বলেন, “ইরান দলকে স্বাগত জানাতে আমাদের কোনো আপত্তি নেই। তাদের থাকার সুযোগ না দেওয়ারও কোনো কারণ দেখি না।”

তবে এখন পর্যন্ত ইরানের খেলোয়াড় ও কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য প্রয়োজনীয় ভিসা দেয়নি মার্কিন প্রশাসন। এ কারণে ইরান দল তাদের প্রস্তুতি ক্যাম্প যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের টুকসন থেকে মেক্সিকোর সীমান্তবর্তী শহর টিহুয়ানায় সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে।

ইরানের ফুটবল ফেডারেশনের প্রধান মেহদি তাজ জানিয়েছেন, মেক্সিকোতে দলীয় ঘাঁটি স্থাপন করলে ভিসা জটিলতা অনেকটাই এড়ানো সম্ভব হবে। এতে ইরান এয়ারের ফ্লাইটে সরাসরি মেক্সিকো যাওয়া যাবে।

আগামী ১১ জুন শুরু হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপের বেশিরভাগ ম্যাচ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। ইরান ‘জি’ গ্রুপে রয়েছে এবং তাদের প্রথম দুই ম্যাচ হবে লস অ্যাঞ্জেলেসে। ১৫ জুন নিউজিল্যান্ড ও ২১ জুন বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামবে তারা। পরে ২৬ জুন সিয়াটলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মিশরের মুখোমুখি হবে ইরান।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

বিশ্বকাপে ইরানকে আতিথ্য দেবে মেক্সিকো

প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্কের মধ্যেই ২০২৬ বিশ্বকাপে ইরানের জাতীয় ফুটবল দলকে আতিথ্য দেওয়ার ঘোষণা দিয়েছে মেক্সিকো।

স্থানীয় সময় সোমবার (২৫ মে) নিয়মিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাম। তিনি জানান, যুক্তরাষ্ট্র ইরানকে আতিথ্য দিতে আপত্তি জানানোয় ফিফা মেক্সিকোর সঙ্গে যোগাযোগ করে।

শেইনবাম বলেন, “ইরান দলকে স্বাগত জানাতে আমাদের কোনো আপত্তি নেই। তাদের থাকার সুযোগ না দেওয়ারও কোনো কারণ দেখি না।”

তবে এখন পর্যন্ত ইরানের খেলোয়াড় ও কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য প্রয়োজনীয় ভিসা দেয়নি মার্কিন প্রশাসন। এ কারণে ইরান দল তাদের প্রস্তুতি ক্যাম্প যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের টুকসন থেকে মেক্সিকোর সীমান্তবর্তী শহর টিহুয়ানায় সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে।

ইরানের ফুটবল ফেডারেশনের প্রধান মেহদি তাজ জানিয়েছেন, মেক্সিকোতে দলীয় ঘাঁটি স্থাপন করলে ভিসা জটিলতা অনেকটাই এড়ানো সম্ভব হবে। এতে ইরান এয়ারের ফ্লাইটে সরাসরি মেক্সিকো যাওয়া যাবে।

আগামী ১১ জুন শুরু হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপের বেশিরভাগ ম্যাচ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। ইরান ‘জি’ গ্রুপে রয়েছে এবং তাদের প্রথম দুই ম্যাচ হবে লস অ্যাঞ্জেলেসে। ১৫ জুন নিউজিল্যান্ড ও ২১ জুন বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামবে তারা। পরে ২৬ জুন সিয়াটলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মিশরের মুখোমুখি হবে ইরান।

Editorial News 24

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0