ঝিনাইদহে ছাত্রদলের মামলায় গ্রেপ্তার হওয়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা জামিনে মুক্ত হয়েছেন। সোমবার (২৫ মে) সকালে তিনি কারামুক্ত হন।
এর আগে ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এনামুল কবির দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
রোববার (২৪ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ স্টেডিয়াম সংলগ্ন ফ্যামিলি জোন মিলনায়তনের সামনে থেকে ঝিনাইদহ সদর থানা পুলিশের একটি দল তাকে আটক করে।
জানা গেছে, ওইদিন সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলনের জন্য ফ্যামিলি জোন মিলনায়তনে পৌঁছালে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ সময় ঘটনাস্থলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদউজ্জামান, সাদা পোশাকের পুলিশ সদস্য ও গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে রাতেই আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ জানিয়েছে, হামলা, ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগে দায়ের করা মামলায় তারেক রেজাসহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন