ভারতের সাফ চ্যাম্পিয়নশিপ শুরুর আগেই বাংলাদেশ নারী ফুটবল দলে বড় পরিবর্তন এসেছে। দীর্ঘদিন অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করা আফঈদা খন্দকারের জায়গায় এবার দলের নেতৃত্বে আনা হয়েছে মিডফিল্ডার মারিয়া মান্দাকে।
রোববার (গোয়া) টুর্নামেন্টের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক হিসেবে মারিয়া মান্দাকেই উপস্থাপন করা হয়। বিষয়টি অনেকটাই নীরবে ঘটলেও পরে তা নিশ্চিত করেন বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ।
তিনি জানান, থাইল্যান্ডে ক্যাম্প শুরুর আগে আফঈদা খন্দকার অধিনায়ক ছিলেন। তবে দুই সপ্তাহের অনুশীলন ও খেলোয়াড়দের পারফরম্যান্স মূল্যায়নের পর কোচ পিটার বাটলার নেতৃত্ব পরিবর্তনের সিদ্ধান্ত নেন।
কিরণের ভাষায়, “এটা কোচের সিদ্ধান্ত। অনুশীলন ও পারফরম্যান্স বিবেচনা করেই তিনি মারিয়াকে অধিনায়ক করেছেন।”
আগামী সোমবার ভুটান-নেপাল ও ভারত-মালদ্বীপ ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু হবে। বাংলাদেশের প্রথম ম্যাচ পড়েছে ঈদের দিন, ২৮ মে, মালদ্বীপের বিপক্ষে। গ্রুপ পর্বে শেষ ম্যাচ ৩১ মে স্বাগতিক ভারতের বিপক্ষে খেলবে লাল-সবুজ দল।
দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল ৩ জুন সেমিফাইনালে উঠবে। ৬ জুন অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।
সংবাদ সম্মেলনে কোচ পিটার বাটলার ও অধিনায়ক মারিয়া মান্দা দুজনেই বাংলাদেশের টানা তৃতীয় শিরোপা জয়ের লক্ষ্য পূরণের আশা ব্যক্ত করেন।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন