English / বাংলা
Editorial News 24

ন্ধুত্বপূর্ণ সম্পর্কের অংশ হিসেবে দেশটিকে ২৪০ টন খাদ্য সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা।

কুয়েতের পাশে বাংলাদেশ,২৪০ টন খাদ্য সহায়তা পাঠানোর ঘোষণা

মধ্যপ্রাচ্যে চলমান আঞ্চলিক অস্থিরতার মধ্যে কুয়েতের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ। বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অংশ হিসেবে দেশটিকে ২৪০ টন খাদ্য সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা।

রবিবার (২৪ মে) কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে এই খাদ্য সহায়তার প্রতীকী হস্তান্তর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ জাররাহ জাবের আল-আহমাদ আল-সাবাহর হাতে বাংলাদেশের পক্ষ থেকে সহায়তার বার্তা তুলে দেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

জানা গেছে, মোট ২৪০ টন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী কয়েক ধাপে ফ্লাইটের মাধ্যমে ২৫ মে থেকে কুয়েতে পাঠানো হবে। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে চলমান উত্তেজনা ও সম্ভাব্য সরবরাহ সংকট মোকাবিলায় এই সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এ সময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কুয়েতের আমির শেখ মেশাল আল-আহমাদ আল-জাবের আল-সাবাহর উদ্দেশে একটি বার্তাও হস্তান্তর করা হয়। বার্তায় কুয়েতের জনগণের শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি কামনা করা হয় এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়।

বাংলাদেশ প্রতিনিধি দলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া অনুবিভাগের মহাপরিচালক মো. হুমায়ুন কবীর উপস্থিত ছিলেন। কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেনও বিভিন্ন বৈঠক ও কর্মসূচিতে অংশ নেন।

দুই দেশের আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, জনশক্তি রপ্তানি, খাদ্য নিরাপত্তা ও বিমান চলাচলসহ বিভিন্ন খাতের সহযোগিতা আরও জোরদারের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। উভয় পক্ষই দীর্ঘদিনের সম্পর্ককে আরও বিস্তৃত ও কার্যকর করার বিষয়ে একমত হয়।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, সংকটময় সময়ে এই উদ্যোগ বাংলাদেশের মানবিক সহায়তা ও আঞ্চলিক সহযোগিতার অবস্থানকে আরও শক্তিশালী করেছে।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

কুয়েতের পাশে বাংলাদেশ,২৪০ টন খাদ্য সহায়তা পাঠানোর ঘোষণা

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0