বাংলাদেশের চারটি বড় উন্নয়ন প্রকল্পে মোট ১.৪ বিলিয়ন ডলার (১৪০ কোটি ডলার) অর্থায়ন ও সহযোগিতা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। অর্থনৈতিক ব্যবস্থাপনা, সামাজিক সুরক্ষা এবং অবকাঠামোগত উন্নয়নকে কেন্দ্র করে এই অর্থায়ন দেওয়া হচ্ছে।
রবিবার সন্ধ্যায় ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এডিবি এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)-এর মধ্যে এ সংক্রান্ত একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাতময় পরিস্থিতিতে এডিবির দ্রুত ও সময়োপযোগী আর্থিক সহায়তা বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি এডিবির এই উদ্যোগকে বহুপাক্ষিক উন্নয়ন সহযোগিতার মধ্যে অত্যন্ত প্রশংসনীয় বলে উল্লেখ করেন।
তিনি আরও জানান, সোমবার (২৫ মে) এডিবির প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে দেশব্যাপী সমন্বিত উন্নয়ন প্রকল্পের ঘোষণা আসতে পারে।
চুক্তির আওতায় যেসব প্রকল্পে অর্থায়ন করা হবে সেগুলো হলো—
সরকার ও এডিবির দীর্ঘদিনের অংশীদারত্ব ভবিষ্যতে দেশের টেকসই অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন