প্রবাসী কর্মীদের পরিবারের আর্থিক অনুদান ও ঋণ প্রক্রিয়ায় ঘুষ নেওয়ার অভিযোগে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এবং প্রবাসীকল্যাণ ব্যাংকের তিন কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
শনিবার (২৩ মে) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পৃথক অফিস আদেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বরখাস্ত হওয়া কর্মচারীরা হলেন—ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের নিরাপত্তাপ্রহরী মো. শফি উদ্দিন, অফিস সহায়ক পলাশ চন্দ্র রায় এবং প্রবাসীকল্যাণ ব্যাংকের পিয়ন শামিম।
অভিযোগ অনুযায়ী, সৌদি আরবে মারা যাওয়া প্রবাসী মো. কাইয়ুমের পরিবারের আর্থিক অনুদান দ্রুত মঞ্জুর করে দেওয়ার নামে দুই কর্মচারী ঘুষ নেন। একই সঙ্গে প্রবাসীকল্যাণ ব্যাংকের এক পিয়ন ঋণ দেওয়ার আশ্বাস দিয়ে অনৈতিকভাবে অর্থ গ্রহণ করেন বলে অভিযোগ ওঠে।
ঘটনার বিষয়ে সাংবাদিক ও ভুক্তভোগী পরিবার ভিডিও প্রমাণসহ প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হকের কাছে অভিযোগ করেন।
অভিযোগ পাওয়ার পর প্রতিমন্ত্রী তাৎক্ষণিকভাবে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক ও অভিযোগকারীদের নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে যান। পরে অভিযোগের সত্যতা প্রাথমিকভাবে প্রমাণিত হলে তিনজনকেই সাময়িক বরখাস্তের নির্দেশ দেওয়া হয়।
প্রতিমন্ত্রী বলেন, প্রবাসী ও তাদের পরিবারের সেবায় কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা হয়রানির বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে। তিনি আরও জানান, রেমিট্যান্স যোদ্ধাদের সেবা প্রক্রিয়ায় গাফিলতি বা অনৈতিক আচরণ কোনোভাবেই সহ্য করা হবে না।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন