আগামী মাসে ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিতব্য নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ার প্রত্যয় নিয়ে মাঠে নামছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেছেন, অতীতের ব্যর্থতা নয়, এবার বিশ্বকাপকে তারা দেখছেন নিজেদের বদলে দেওয়ার বড় সুযোগ হিসেবে।
রোববার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে নিগার বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে দীর্ঘদিন জয়ের দেখা না পেলেও সেটিকে চাপ হিসেবে নিচ্ছেন না তিনি। বরং ইতিহাস পরিবর্তনের চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন।
বাংলাদেশ নারী দল এখন পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে ২৫ ম্যাচে মাত্র তিনটি জয় পেয়েছে। ২০১৪ সালে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডকে হারানোর পর দীর্ঘ সময় জয়হীন ছিল দলটি। সবশেষ ২০২৪ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে জয় পায় টাইগ্রেসরা।
নিগার বলেন, গত বিশ্বকাপের তুলনায় এবার দলের সমন্বয় আরও ভালো। টি-টোয়েন্টিতে এখন আরও বেশি খেলোয়াড় দায়িত্ব নিয়ে পারফর্ম করছে। বিশ্বমঞ্চে ধারাবাহিকভাবে ভালো খেলে আরও বেশি ম্যাচ জিততে চায় বাংলাদেশ।
দলে মাত্র দুই মূল পেসার থাকা নিয়েও আত্মবিশ্বাসী অধিনায়ক। তার মতে, মারুফা আক্তার ও ফারিহা ইসলামের পাশাপাশি রিতু মনি তৃতীয় সিম বোলিং বিকল্প হিসেবে কার্যকর ভূমিকা রাখতে পারবেন।
নিজের ফিটনেস নিয়েও কথা বলেন নিগার। তিনি জানান, পুরোনো চোট থাকলেও তিনি পুরোপুরি ফিট এবং বিশ্বকাপ খেলার জন্য প্রস্তুত। মাঠের পারফরম্যান্সে চোট কোনো প্রভাব ফেলবে না বলেও আশ্বস্ত করেন তিনি।
বিশ্বকাপ খেলতে সোমবার ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। আগামী ১৪ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে টাইগ্রেসরা। এরপর অস্ট্রেলিয়া, পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে বাংলাদেশ।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন