অর্থনৈতিক, বাণিজ্যিক ও কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করতে নতুন ‘আমেরিকা ফার্স্ট’ ভিসা শিডিউলিং সিস্টেম চালুর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারত সফরে এই উদ্যোগের কথা জানান। নতুন এ ব্যবস্থার মাধ্যমে যুক্তরাষ্ট্রের অর্থনীতি, বিনিয়োগ ও কৌশলগত স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য ভিসা প্রক্রিয়া দ্রুত ও অগ্রাধিকারভিত্তিক করা হবে। বিশেষ করে ব্যবসায়ী, বিনিয়োগকারী, প্রযুক্তি খাতের প্রতিনিধি এবং যুক্তরাষ্ট্রে ব্যবসা সম্প্রসারণে আগ্রহী প্রতিষ্ঠানগুলো এ সুবিধা পাবে। মার্কো রুবিও বলেন, যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্ক এখন বাণিজ্য, প্রযুক্তি, প্রতিরক্ষা ও বিনিয়োগসহ বিভিন্ন খাতে আরও গভীর হয়েছে। তিনি জানান, ভারতীয় প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে ২০ বিলিয়নের বেশি ডলার বিনিয়োগ করেছে। নতুন ভিসা ব্যবস্থার আওতায় আবেদনকারীর গুরুত্ব ও সফরের উদ্দেশ্য বিবেচনায় দ্রুত সাক্ষাৎকারের সময় নির্ধারণ করা হবে। ফলে বিনিয়োগ, প্রযুক্তি সহযোগিতা ও বাণিজ্যিক চুক্তির সঙ্গে যুক্ত ব্যক্তিরা সাধারণ আবেদনকারীদের তুলনায় দ্রুত ভিসা অ্যাপয়েন্টমেন্ট পাবেন। রুবিওর ভাষায়, নতুন প্রযুক্তিনির্ভর এ প্রক্রিয়া ভিসা কার্যক্রমকে আরও সহজ, দ্রুত ও কার্যকর করবে এবং এতে মার্কিন দূতাবাস ও কনস্যুলেটগুলোর কাজও সহজ হবে।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

প্রকাশক ও সম্পাদক: মোঃ নাজমুল ইসলাম
অফিস: এম জি টাওয়ার লেভেল ৭, ৩৮৯/বি ডি আই টি রোড, রামপুরা, ঢাকা-১২১৯
ফোন: ০১৬১০৬৫৬৫৫৩
ইমেইল: info@editorialnews24.com
আপনার মতামত লিখুন