English / বাংলা
Editorial News 24

এনসিপি নেতা তারেক রেজা গ্রেফতার

ঝিনাইদহে ছাত্রদল নেতার মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেফতার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৪ মে) সন্ধ্যায় ঝিনাইদহ শহরের স্টেডিয়াম এলাকা থেকে সদর থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এনামুল কবিরের দায়ের করা হামলা, ভাঙচুর ও হত্যার হুমকির মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।পুলিশ জানায়, এনসিপি নেতা তারেক রেজা সন্ধ্যায় স্টেডিয়ামের পাশে ফ্যামিলি জোন মিলনায়তনে একটি জরুরি সংবাদ সম্মেলনে যোগ দিতে যান। তিনি মিলনায়তনের সামনে পৌঁছালে আগে থেকে অবস্থান নেওয়া পুলিশ সদস্যরা তাকে গ্রেফতার করেন।

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, হামলা, ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগে গতকাল শনিবার তারেক রেজাসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সেই মামলার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া, মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

ঝিনাইদহে ছাত্রদল নেতার মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৪ মে) সন্ধ্যায় ঝিনাইদহ শহরের স্টেডিয়াম এলাকা থেকে সদর থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এনামুল কবিরের দায়ের করা হামলা, ভাঙচুর ও হত্যার হুমকির মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।পুলিশ জানায়, এনসিপি নেতা তারেক রেজা সন্ধ্যায় স্টেডিয়ামের পাশে ফ্যামিলি জোন মিলনায়তনে একটি জরুরি সংবাদ সম্মেলনে যোগ দিতে যান। তিনি মিলনায়তনের সামনে পৌঁছালে আগে থেকে অবস্থান নেওয়া পুলিশ সদস্যরা তাকে গ্রেফতার করেন।

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, হামলা, ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগে গতকাল শনিবার তারেক রেজাসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সেই মামলার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া, মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Editorial News 24

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0