English / বাংলা
Editorial News 24

প্রাথমিকভাবে সদর দপ্তর ও লালবাগ ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা ও ছড়িয়ে পড়ার আশঙ্কায় পলাশী ফায়ার স্টেশন থেকেও জরুরি ভিত্তিতে আরও দুটি ইউনিট পাঠানো হয়। সব মিলিয়ে বর্তমানে ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

পুরান ঢাকার মুনসুর খান প্লাজায় আগুন

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

পুরান ঢাকার মুনসুর খান প্লাজায় আগুন

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে মুনসুর খান প্লাজা নামের একটি বহুতল ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১০টি ইউনিট কাজ করছে।সোমবার বিকেল ৫টা ২ মিনিটে চকবাজারের ছোট কাটারা এলাকায় এসি মসজিদের পাশে অবস্থিত মুনসুর খান প্লাজার ষষ্ঠ তলার একটি দোকানে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে বিকেল ৫টা ৪ মিনিটে নিকটবর্তী ফায়ার স্টেশন থেকে আগুন নেভানোর গাড়ি ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় দুই কিলোমিটার। তবে যানজট ও সরু গলির কারণে বিকেল ৫টা ২২ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম গাড়ি সেখানে পৌঁছায়। এরপরই শুরু হয় আগুন নেভানোর কাজ।

প্রাথমিকভাবে সদর দপ্তর ও লালবাগ ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা ও ছড়িয়ে পড়ার আশঙ্কায় পলাশী ফায়ার স্টেশন থেকেও জরুরি ভিত্তিতে আরও দুটি ইউনিট পাঠানো হয়। সব মিলিয়ে বর্তমানে ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।ফায়ার সার্ভিসের কর্মকর্তা রাকিবুল হাসান গণমাধ্যমকে জানান, পুরান ঢাকার ঘনবসতিপূর্ণ এলাকায় তাৎক্ষণিকভাবে পানি সংগ্রহের মতো প্রাকৃতিক বা স্থায়ী উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। দূর থেকে হোসপাইপ টেনে এবং পানিবাহী গাড়ির সাহায্যে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।এ ঘটনায় এখন পর্যন্ত আগুন লাগার কারণ ও হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

পুরান ঢাকার মুনসুর খান প্লাজায় আগুন

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে মুনসুর খান প্লাজা নামের একটি বহুতল ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১০টি ইউনিট কাজ করছে।সোমবার বিকেল ৫টা ২ মিনিটে চকবাজারের ছোট কাটারা এলাকায় এসি মসজিদের পাশে অবস্থিত মুনসুর খান প্লাজার ষষ্ঠ তলার একটি দোকানে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে বিকেল ৫টা ৪ মিনিটে নিকটবর্তী ফায়ার স্টেশন থেকে আগুন নেভানোর গাড়ি ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় দুই কিলোমিটার। তবে যানজট ও সরু গলির কারণে বিকেল ৫টা ২২ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম গাড়ি সেখানে পৌঁছায়। এরপরই শুরু হয় আগুন নেভানোর কাজ।

প্রাথমিকভাবে সদর দপ্তর ও লালবাগ ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা ও ছড়িয়ে পড়ার আশঙ্কায় পলাশী ফায়ার স্টেশন থেকেও জরুরি ভিত্তিতে আরও দুটি ইউনিট পাঠানো হয়। সব মিলিয়ে বর্তমানে ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।ফায়ার সার্ভিসের কর্মকর্তা রাকিবুল হাসান গণমাধ্যমকে জানান, পুরান ঢাকার ঘনবসতিপূর্ণ এলাকায় তাৎক্ষণিকভাবে পানি সংগ্রহের মতো প্রাকৃতিক বা স্থায়ী উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। দূর থেকে হোসপাইপ টেনে এবং পানিবাহী গাড়ির সাহায্যে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।এ ঘটনায় এখন পর্যন্ত আগুন লাগার কারণ ও হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

Editorial News 24

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0