রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।শনিবার মোহাম্মদপুর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এলাকাবাসীর সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, মোহাম্মদপুরকে মাদক, কিশোর গ্যাং ও ছিনতাইমুক্ত করতে চায় পুলিশ। এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে নাগরিকদের প্রতি আহ্বান জানান তিনি।তিনি আরও বলেন, মাদক ও ছিনতাইবিরোধী অভিযান আরও জোরদার করা হবে। রাতে অটোরিকশা গ্যারেজে যাদের পাওয়া যাবে, তাদের গ্রেপ্তার করা হবে। পাশাপাশি চন্দ্রিমা হাউজিং এলাকায় একটি পুলিশ ক্যাম্প স্থাপন করা হবে।
সভায় র্যাবের মহাপরিচালক আহসান হাবীব পলাশ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে র্যাব ও পুলিশের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।তিনি বলেন, র্যাব সবসময় নাগরিকদের পাশে রয়েছে। জনগণকে সাহসী হওয়ার এবং ভয় না পাওয়ার আহ্বান জানিয়ে লুট হওয়া অস্ত্রের বিষয়ে তথ্য দেওয়ার অনুরোধ করেন তিনি। তথ্যদাতার পরিচয় গোপন রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান র্যাব মহাপরিচালক।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন